ভেড়ামারায় ভূমিসেবা মেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
মাসুদ রানা
১৮ মে ২০২৬, ৯:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় ভূমিসেবা মেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। আজ ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হবে।

মেলা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গতকাল ১৮ মে (সোমবার) ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আমিরুল আরাফাত।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আমিরুল আরাফাত বলেন, “ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। ভূমি সেবাকে সম্পূর্ণ আধুনিক ও জনবান্ধব করতে সরকার অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা চালু করেছে। এই মেলার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে কোনো ভোগান্তি ছাড়া দ্রুততম সময়ে আধুনিক ভূমি সেবা প্রদান করা এবং তাদের ডিজিটাল সেবার সাথে পরিচিত করানো।”

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এই মেলায় আগত নাগরিকেরা সরাসরি ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদানসহ ভূমি সংক্রান্ত যেকোনো জটিলতার সমাধান ও পরামর্শ পাবেন। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার ।

ডিজিটাল ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিশেষ হেল্পলাইন চালু রেখেছে। দেশের যেকোনো প্রান্ত থেকে ১৬১২২ নম্বরে এবং প্রবাসীরা বিদেশ থেকে +৮৮ ০৯ ৬১২৩ ১৬১২২ নম্বরে কল করে সরাসরি ভূমিসেবা ও তথ্য সহায়তা নিতে পারবেন। মেলা প্রাঙ্গণে এই হেল্পলাইনগুলোর প্রচার ও ব্যবহার বিধি সাধারণ মানুষকে বিশেষভাবে বুঝিয়ে দেওয়া হবে।

প্রস্তুতিমূলক সভায় উপজেলা ভূমি অফিস সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

ভেড়ামারায় ভূমিসেবা মেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

‎সিরাজগঞ্জে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা অনুষ্ঠিত

নান্দাইলে একরাতে ৮ দোকানে ভয়ংকর চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

চাঁদ দেখা গেছে, ২৮ মে সারাদেশে পবিত্র ঈদুল আজহা

আত্রাইয়ে পার্টনার কংগ্রেস- ২০২৬ অনুষ্ঠিত

মিড ডে মিলে অনিয়ম ঠেকাতে প্রাথমিক বিদ্যালয়ে ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ

রেকর্ড এডিপি অনুমোদন, ২০২৬-২৭ অর্থবছরে উন্নয়ন বাজেট প্রায় ৩ লাখ কোটি টাকা

ঈদে ব্যাংকে টানা ৭ দিনের ছুটি, তবে ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা থাকবে কিছু শাখা

১০

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, আচরণবিধি সংশোধনের কাজ চলছে: সিইসি

১১

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

১২

রেকর্ড উন্নয়ন বাজেট অনুমোদন, ২০২৬-২৭ অর্থবছরে এডিপি প্রায় ৩ লাখ কোটি টাকা

১৩

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

১৪

এসপির প্রত্যাহারসহ শাস্তি দাবি স্থানীয় এমপির কুমিল্লার এসপির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পথসভার মাইক খুলে নেওয়া চেষ্টার অভিযোগ

১৫

‎সিরাজগঞ্জে সাংবাদিকদের নিয়ে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৬

নারায়ণগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

১৭

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

দশমিনায় মসজিদ ভিত্তিক শিক্ষকদের জাতীয়করনের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

১৯

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারপ্রার্থীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ

২০