কিশোরগঞ্জের গর্বিত কন্যা ও নারী এমপি বিলকিসকে গণসংবর্ধনা  – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৬ মে ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের গর্বিত কন্যা ও নারী এমপি বিলকিসকে গণসংবর্ধনা 

ত্রয়োদশ জাতীয় সংসদে নবনির্বাচিত নারী সংসদ সদস্য  ও এলাকার গর্বিত কন্যা বিলকিস ইসলামের শুভাগমন উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মিনি স্টেডিয়াম মাঠে এক বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজিত অনুষ্ঠানে   উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এ গণসংবর্ধনা প্রদান করেন।এসময়  ফুলে শুভেচ্ছা, ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করা হয়। এদিন এলাকার কন্যাকে এমপি হিসাবে বরণ ও সংবর্ধনা ঘিরে সকাল হতে  আয়োজিত স্থানে সাজসাজ রব শুরু হয়। বেলা গড়ার সাথে সাথে গণসংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীসহ নানা শ্রেণির পেশার মানুষের ঢল নামে।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন,  সৈয়দপুর রাজনৈতিক  জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার,বিশেষ অতিথির বক্তব্য দেন সহ-সভাপতি অ্যাডভোকেট এসএম ওবায়দুর রহমান,সাধারণ সম্পাদক শাহিন আক্তার,উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সাধরণ সম্পাদক  একেএম তাজুল ইসলাম ডালিম,সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন প্রমুখ।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বক্তব্য দেন। এসময় বক্তাগণ  কিশোরগঞ্জ উপজেলাকে পৌরসভায় রুপান্তরসহ রাস্তা, ব্রিজ,শিল্প কারখানা নির্মান,বিভিন্ন স্কুল-মাদ্রাসা এমপিও করণ, কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ,হাসপাতালের সেবার মান বৃদ্ধিকরণ,স্থায়ী দলীয় কার্যালয় প্রতিষ্ঠাসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের দাবি জানান। বক্তাগনের দাবির পরিপ্রেক্ষিত  বিলকিস ইসলাম বলেন,নারীরা আমাকে ভোট দেওয়ার জন্য বসে ছিল। এজন্য আমি নারীদের ভাগ্য উন্নয়নের জন্য বেশি কাজ করব।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন,আপনারা আমার দ্বারা ভাল কাজ করাবেন, কোন অন্যায় কাজ করাবেন না। ব্যক্তি স্বার্থে কোন কাজ করাবেন না, জনগণের স্বার্থে যে কাজ তা নিয়ে আসবেন। আমাকে ভালো কাজ করাসহ আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। এলাকার উন্নয়ন করার সুযোগ দেবেন। তাহলে আপনারা উন্নত হবেন এবং আমিও উন্নত হবো।

অপর দিকে বক্তাগণ এলাকার উন্নয়নের সারথি হিসেবে এলাকার কন্যা  বিলকিস ইসলামকে দ্বিতীয় বারের মতো নারী এমপি নির্বাচিত করায় নেতা-কর্মীসহ স্থানীয়রা প্রধান মন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা,প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করেন। জানা গেছে, বিলকিস ইসলাম বিএনপির নির্বাহী কমিটির সদস্যসহ সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তার দীর্ঘ ত্যাগ -সংগ্রামের মূল্যায়ন থেকে দ্বিতীয়বারের মতো সংরক্ষিত নারী এমপি নির্বাচন করা হয়। এ বর্ষীয়ান নেত্রী  উপজেলার নিতাই পানিয়াল পুকুর খয়ের দারোগা পাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের  প্রয়াত খয়ের দারোগার এক মাত্র কন্যা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১০

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১১

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১২

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৩

ঈদযাত্রায় কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়

১৪

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৫

ছাত্রদলের মামলায় জামিন পেলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

১৬

স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসির

১৭

ইনজুরির শঙ্কায় ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়লেন লিওনেল মেসি

১৮

কুবি শিক্ষার্থীদের ঈদ ভাবনা; ত্যাগের ঈদে মানবিক সমাজ গঠনের প্রত্যাশা

১৯

ঈদের আগে আবার বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৮ হাজার টাকা

২০