1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে জাবি শিক্ষার্থীর মাথাপিছু বরাদ্দ ২ লাখ ৬৮ হাজার টাকা ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক রাত ২টায় নেদারল্যান্ডস-জাপান মহারণ, এগিয়ে কারা? আগামীকাল থেকে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, অবকাঠামোগত সংকটে উদ্বিগ্ন চাষি-ব্যবসায়ীরা লাকসামে ডেন্টাল চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, তবু সিরিজ বাংলাদেশের ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওসি প্রত্যাহার গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম  বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নওগাঁর আত্রাই উপজেলার অন্যতম বিদ্যাপীঠ বান্দাইখাড়া ডিগ্রি কলেজে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বার্ষিক মনোজ্ঞ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বৈকাল ৩ ঘটিকায় কলেজ চত্বরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ অনুষ্ঠানস্থলে পৌঁছালে কলেজের পক্ষ থেকে তাঁদের ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও বড় শিমলা মহিলা কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ মো. আব্দুল বারী, চকশিমলা দাখিল মাদ্রাসার সুপার মো. মোফাজ্জল হোসেন, চকশিমলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রান বল্লভ মন্ডলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণও প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।

​বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুনূর রশীদ সিদ্দীক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫১, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং আজকের তরুণরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর।

শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। সহ-শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মন ও মননশীলতাকে বিকশিত করে, যা তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক। ​তিনি আরও আশ্বস্ত করেন যে, বর্তমান সরকার মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতে বদ্ধপরিকর এবং আত্রাই-রাণীনগরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

​স্বাগত বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুনূর রশীদ সিদ্দীক (হিরু) বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তাদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। তিনি কলেজের একাডেমিক ভবন নির্মাণ, লাইব্রেরি সমৃদ্ধকরণসহ অসমাপ্ত উন্নয়ন কাজগুলো দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে সংসদ সদস্যের বিশেষ সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভুমি) আত্রাই মো. নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, সহকারী কমিশনার (ভুমি) রাণীনগর নাবিলা ইয়ামিন, বান্দাইখাড়া ডিগ্রি কলেজের সভাপতি মোঃ আবু মাসুম, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, রানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোসারব হোসেন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার এবং সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর প্রমুখ।

​আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। গান, কবিতা আবৃত্তি ও নৃত্যের এই বর্ণিল আয়োজন উপস্থিত অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সুধীজনদের মুগ্ধ করে। পুরো কলেজ প্রাঙ্গণ শিক্ষার্থীদের উল্লাসে এক মিলনমেলায় পরিণত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park