অ্যাপল ইন্টেলিজেন্সকে চ্যালেঞ্জ জানাতে জেমিনির বড় আপডেট – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১৬ জানুয়ারী ২০২৬, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অ্যাপল ইন্টেলিজেন্সকে চ্যালেঞ্জ জানাতে জেমিনির বড় আপডেট

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় নতুন করে গতি আনতে জেমিনি এআই-এর বড় আপডেট আনছে গুগল। অ্যাপলের ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-কে টেক্কা দেওয়ার লক্ষ্যেই জেমিনিতে যুক্ত হচ্ছে ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ নামের নতুন ফিচার, যা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, অভ্যাস ও পছন্দের ওপর ভিত্তি করে আরও ব্যক্তিকেন্দ্রিক সেবা দেবে।

গুগলের তথ্যমতে, এই আপডেটের মাধ্যমে জেমিনি আর শুধু সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া চ্যাটবট হিসেবে সীমাবদ্ধ থাকবে না। বরং এটি ব্যবহারকারীর দৈনন্দিন রুটিনের অংশ হয়ে উঠবে। নতুন সংস্করণে ব্যবহারকারী চাইলে নিজের জি-মেইল, গুগল ফটোজ, ইউটিউব এবং গুগল সার্চ হিস্ট্রির মতো অ্যাকাউন্ট সরাসরি জেমিনির সঙ্গে যুক্ত করতে পারবেন। এর ফলে ব্যবহারকারীর গ্যালারিতে থাকা ছবি বিশ্লেষণ করে পরামর্শ দেওয়া থেকে শুরু করে ইনবক্সে থাকা হোটেল বুকিং কিংবা বিমানের টিকিটের তথ্য ব্যবহার করে মুহূর্তের মধ্যেই ভ্রমণের সম্পূর্ণ সূচি বা ইটিনারি তৈরি করতে পারবে জেমিনি।

এছাড়া ব্যবহারকারীর শরীরচর্চার অভ্যাস, আগের দিনের কাজ কিংবা দৈনন্দিন কার্যক্রম বিশ্লেষণ করে স্বাস্থ্য ও কাজের রুটিন সাজিয়ে দেওয়ার সক্ষমতাও থাকছে এই এআই চ্যাটবটের। গুগলের লক্ষ্য, জেমিনিকে একটি স্মার্ট সার্চ টুলের গণ্ডি পেরিয়ে পূর্ণাঙ্গ ব্যক্তিগত সহকারী হিসেবে প্রতিষ্ঠা করা।

তবে ব্যক্তিগত তথ্যের ওপর এআই-এর এমন প্রবেশ নিয়ে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগও রয়েছে। এ বিষয়ে গুগল জানিয়েছে, গোপনীয়তা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ ফিচারটি ডিফল্টভাবে বন্ধ থাকবে এবং ব্যবহারকারীর সম্মতি ছাড়া কোনো তথ্য ব্যবহৃত হবে না। কোন কোন অ্যাপ বা তথ্যের অ্যাক্সেস জেমিনি পাবে, তার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতেই।

বর্তমানে এই সুবিধা যুক্তরাষ্ট্রে গুগল এআই প্রো ও আল্ট্রা গ্রাহকদের জন্য চালু করা হয়েছে। গুগল জানিয়েছে, ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশেও এই আপডেট পৌঁছে দেওয়া হবে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই নতুন ফিচারের মাধ্যমে গুগল সরাসরি অ্যাপলের ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-এর সঙ্গে প্রতিযোগিতায় নামছে এবং এআই সহকারীর বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির লোক-প্রশাসন বিভাগ শিক্ষার্থী সংসদের নতুন ভিপি কাব্য, জিএস আক্কাস

উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

২ কোটি লিটার পাম তেল কিনছে সরকার

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড যুক্ত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

মাঝেমধ্যে সাহসী সিদ্ধান্ত নেওয়াটা জরুরি : শান্ত

ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সীমান্তে কাঁটাতার-মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই: ভারতকে নাহিদ

১০

রুয়েটে ক্যান্টিন ও খাবারের দোকানে যৌথ অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, জব্দ ক্ষতিকর উপকরণ

১১

রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি

১২

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

১৩

কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

১৪

১ ঘণ্টা ৫০ মিনিটে শেষ ৭ উইকেট, পাকিস্তানকে হারিয়ে মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ

১৫

ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজে ব্যাপক দূর্নীতি

১৬

১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কর দিতে হবে না, প্রস্তাবিত বাজেটে ছাড়ের ইঙ্গিত

১৭

সীমান্তে কাঁটাতারের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পর্যবেক্ষণে চীন, ভবিষ্যৎ রণকৌশল নিয়ে চলছে গভীর বিশ্লেষণ

১৯

মিরপুর টেস্টে শেষ সেশনে নাটকীয় লড়াই, ৭ উইকেট দরকার বাংলাদেশের

২০