বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৫ মে ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

সাধারণ কোনো রানওয়ে বা সমতল ভূমি নয়, বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় প্যারাস্যুট নিয়ে অবতরণ করে গিনেস বিশ্ব রেকর্ড গড়েছেন থাইল্যান্ডের তানাবোওর্ন সিরিকুনাকর্নকুন। দুঃসাহসী এই অভিযানের কারণে ৪৮ বছর বয়সী এই স্কাইডাইভার আন্তর্জাতিক মহলে ‘সুপার টুম’ নামে পরিচিত।

তিনি একাধারে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং থাই সংসদের নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।

গিনেস বিশ্ব রেকর্ডসের তথ্য অনুযায়ী, গত ১৪ মার্চ তিনি চিলির ওহোস দেল সালাদো আগ্নেয়গিরির চূড়ায় সফলভাবে অবতরণ করেন। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ৫ হাজার ৪৪২ মিটার। এর মাধ্যমে তিনি ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় স্কাইডাইভ বা প্যারাস্যুট অবতরণের নতুন রেকর্ড গড়েন।

দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায় অবস্থিত এই আগ্নেয়গিরিটিকে বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে ধরা হয়।

এত উচ্চতায় লাফানোর সময় প্রচণ্ড ঠান্ডা, তীব্র বাতাস এবং অক্সিজেনের ঘাটতির মতো চরম প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাকে। বিশেষজ্ঞদের মতে, এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অভিযান ছিল।

সিরিকুনাকর্নকুন জানান, আকাশ থেকে দৃশ্য ছিল অবিশ্বাস্য সুন্দর। বিভিন্ন খনিজের কারণে পাহাড় ও পাথরের রঙ মিলে সেখানে রংধনুর মতো এক অনন্য দৃশ্য তৈরি হয়েছিল বলে তিনি অভিজ্ঞতা বর্ণনা করেন।

বিস্ময়কর বিষয় হলো, মাত্র দুই বছর আগে তিনি আনুষ্ঠানিকভাবে স্কাইডাইভিং শুরু করেন। এরপর স্বল্প সময়েই তিনি এক হাজারেরও বেশি আকাশ লাফ সম্পন্ন করেছেন।

তিনি বলেন, এই রেকর্ডের মাধ্যমে তিনি চান বিশ্বের মানুষ থাইল্যান্ডকে নতুনভাবে চিনুক এবং তার দেশের প্রতি গর্ববোধ করুক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

ঈদযাত্রায় কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়

১০

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১১

ছাত্রদলের মামলায় জামিন পেলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

১২

স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসির

১৩

ইনজুরির শঙ্কায় ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়লেন লিওনেল মেসি

১৪

কুবি শিক্ষার্থীদের ঈদ ভাবনা; ত্যাগের ঈদে মানবিক সমাজ গঠনের প্রত্যাশা

১৫

ঈদের আগে আবার বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৮ হাজার টাকা

১৬

টাঙ্গাইলে রডভর্তি ট্রাক উল্টে নিহত ১৫, আহত অন্তত ১০

১৭

চাটখিল উপজেলা ছাএদলের পদেপার্থী রনি মিঝি জামায়াতের পক্ষ নিয়ে ইউনিয়ন ছাএদলের সভাপতির উপর অতর্কিত হামলা

১৮

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্ক অবস্থানসহ নজরদারি বৃদ্ধিকরণ

১৯

লাকসামে ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের অভিযোগে থানার মামলা দায়ের

২০