নান্দাইলে একরাতে ৮ দোকানে ভয়ংকর চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা – দৈনিক দেশেরকথা
তৌহিদুল ইসলাম সরকার
১৮ মে ২০২৬, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নান্দাইলে একরাতে ৮ দোকানে ভয়ংকর চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

ময়মনসিংহের- নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের সিডস্টোর বাজারে এক রাতে আটটি দোকানে ভয়ংকর চুরির ঘটনা ঘটেছে। ঈদকে সামনে রেখে সংঘবদ্ধ চোরচক্রের এমন তাণ্ডবে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, চোরেরা গতকাল রবিবার ১৭মে গভীর রাতে বাজারের বিভিন্ন দোকানের তালা ভেঙে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায়। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে বাউল আঃ জব্বারের হার্ডওয়্যার ও মেশিনারিজের দোকান, জাহাঙ্গীর আলমের কম্পিউটার ও ফটোকপি দোকান, স্বপন মিয়া ও এমদাদুল হকের দুটি কীটনাশকের দোকান, শোনো মিয়ার বিকাশের দোকান, ফরিদ মিয়ার মুদি দোকান, মো. রাব্বি হোসাইনের কসমেটিকসের দোকান এবং আবদুল্লার সাইকেলের দোকান।

ভুক্তভোগীদের দাবি, চোরেরা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা নগদ অর্থ এবং প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাহারুল ইসলাম বলেন- “পুলিশ পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ দায়েরের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে”।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে গেছে। তারা দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি বাজারে রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ঈদকে সামনে রেখে এমন চুরি তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

ভেড়ামারায় ভূমিসেবা মেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

‎সিরাজগঞ্জে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা অনুষ্ঠিত

নান্দাইলে একরাতে ৮ দোকানে ভয়ংকর চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

চাঁদ দেখা গেছে, ২৮ মে সারাদেশে পবিত্র ঈদুল আজহা

আত্রাইয়ে পার্টনার কংগ্রেস- ২০২৬ অনুষ্ঠিত

মিড ডে মিলে অনিয়ম ঠেকাতে প্রাথমিক বিদ্যালয়ে ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ

রেকর্ড এডিপি অনুমোদন, ২০২৬-২৭ অর্থবছরে উন্নয়ন বাজেট প্রায় ৩ লাখ কোটি টাকা

ঈদে ব্যাংকে টানা ৭ দিনের ছুটি, তবে ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা থাকবে কিছু শাখা

১০

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, আচরণবিধি সংশোধনের কাজ চলছে: সিইসি

১১

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

১২

রেকর্ড উন্নয়ন বাজেট অনুমোদন, ২০২৬-২৭ অর্থবছরে এডিপি প্রায় ৩ লাখ কোটি টাকা

১৩

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

১৪

এসপির প্রত্যাহারসহ শাস্তি দাবি স্থানীয় এমপির কুমিল্লার এসপির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পথসভার মাইক খুলে নেওয়া চেষ্টার অভিযোগ

১৫

‎সিরাজগঞ্জে সাংবাদিকদের নিয়ে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৬

নারায়ণগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

১৭

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

দশমিনায় মসজিদ ভিত্তিক শিক্ষকদের জাতীয়করনের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

১৯

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারপ্রার্থীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ

২০