ঠাকুরগাঁওয়ে মোহনা টেলিভিশনের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১১ নভেম্বর ২০২২, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে মোহনা টেলিভিশনের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 


ঠাকুরগাঁও প্রতিনিধি
> ঠাকুরগাঁও জেলায় বর্ণিল আয়োজনে এবং উৎসবমুখর পরিবেশে দেশের দর্শকনন্দিত টেলিভিশন চ্যানেল মোহনা টেলিভিশনের ১৩ তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পলন করা হয়েছে । ‘বাংলার প্রতিচ্ছবি’ শ্লোগানে আজ থেকে ১২ বছর পুর্বে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রচারে আসে মোহনা টেলিভিশন।

হাটি হাটি পা পা করে ১৩তম বর্ষে পদার্পণ করলো চ্যানেলটি।এ উপলক্ষ্যে শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১১টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে মোহনা টেলিভিশন দর্শক ফোরাম ঠাকুরগাঁও এর আয়োজনে প্রেসক্লাব কনফারেন্সে কক্ষেকেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি বিধান চন্দ্র দাসের সঞ্চালনায় কেক কেটে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লূৎফর রহমান মিঠু, টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রোহান,টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এখন টিভির স্টাফ রিপোর্টার তানভির হাসান তানু প্রমুখ।

এছাড়াও ঠাকুরগাঁও প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান শামীম,ডিবিসি নিউজ প্রতিনিধি নবীন হাসান, চ্যানেল২৪ প্রতিনিধি ফাতেমা-তু-সগুরা, ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সহ-সম্পাদক ও ডেইলী সান প্রতিনিধি নূরে আলম, আরটিভি’র জেলা প্রতিনিধি সোহেল পারভেজ, ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এন্টুনি ডেভিড নীল, অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে মোহনা টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত জুয়েল আহম্মেদ মজুমদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০