জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি বাস্তবায়ন করে: প্রধানমন্ত্রী তারেক রহমান – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১৬ মে ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি বাস্তবায়ন করে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয়, সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বাস্তবায়ন করে। তিনি বলেন, এরইমধ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী ইমাম ও মোয়াজ্জিনদের সম্মানীর ব্যবস্থা করা হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরের দিকে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী সময়ে সরকারের বিরুদ্ধে কথা বললেই গুম, মামলা ও নানা নির্যাতনের শিকার হতে হতো। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশের মানুষ সেই শাসকদের দেশ থেকে বিতাড়িত করেছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বহু মানুষ শহীদ হয়েছেন এবং বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন।

দেশ পুনর্গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ দীর্ঘদিন এক ভয়াবহ স্বৈরাচারের কবলে পড়েছিল। জনগণ সেই অবস্থা থেকে দেশকে মুক্ত করেছে। তবে শুধু স্বৈরাচারমুক্ত করলেই দায়িত্ব শেষ হয় না। দেশকে স্বাধীন ও স্বৈরাচারমুক্ত করার পর পরবর্তী বড় কাজ হচ্ছে রাষ্ট্র ও সমাজকে পুনর্গঠন করা।

পথসভায় কুমিল্লাকে বিভাগ ঘোষণা এবং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কুমিল্লাকে বিভাগ করার দাবি যদি জনগণের প্রকৃত দাবি হয়, তাহলে তা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে কয়েক দিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং সবকিছু বিবেচনা করে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের চেষ্টা করবেন বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ডে বাড়তি বরাদ্দ দেওয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

ইরান যুদ্ধের কাভারেজে ক্ষুব্ধ ট্রাম্প, নিউ ইয়র্ক টাইমস সাংবাদিককে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন

ওমানে সিলেট কমিউনিটির নবগঠিত কমিটিতে স্থান করে নিলেন রাজনগরের সুজন ও মামুন তালুকদার

জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি বাস্তবায়ন করে: প্রধানমন্ত্রী তারেক রহমান

কোরবানির হাটে অ্যানথ্রাক্স-খুরা রোগের ঝুঁকি, যা জানাচ্ছেন বাকৃবি অধ্যাপক

মাদক ও কিশোর গ্যাং অপরাধ দমনে ওসি নোমানের এ্যাকশন

নোয়াখালী জেলা কারাগারে আসামির মৃত্যু

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসড়কজুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস

বাকৃবিতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই হলে চুরি

১০

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১১

১৩ জেলায় তাপপ্রবাহ, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

১২

নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার মৃত্যু, সর্ব স্তরের শোক

১৩

‘কারিনা কায়সারের মৃত্যু গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক অপূরণীয় ক্ষতি’

১৪

আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস, পানির ন্যায্য হিস্যার দাবি এখনো অমীমাংসিত

১৫

পিরোজপুরের অগ্নিকাণ্ডে ১৭ দোকান ভস্মীভূত, ১৫ কোটি টাকার ক্ষতি

১৬

দীর্ঘ ২২ বছর পর আজ চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

চরকাউয়া নয়ানীতে আনোয়ার হোসেন মানিক মেম্বারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

১৮

গবেষণা জালিয়াতির অভিযোগে বরখাস্ত শিক্ষক হলেন জাবিপ্রবির ভিসি

১৯

কুবিতে গাউসিয়া কমিটির অভিষেক ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

২০