চীন সফর শেষে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৫ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চীন সফর শেষে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ মঙ্গলবার (৫ মে) তিনদিনের সফরে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ছেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। সফর শেষে যুক্তরাষ্ট্রেও যাবেন তিনি।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দুপুরে তিনি চীনের উদ্দেশে রওনা হবেন। সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তারা কুনমিং হয়ে বেইজিং পৌঁছাবেন।

গত ফেব্রুয়ারিতে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠনের পর এটি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রথম চীন সফর। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সফরকালে দুই দেশের মধ্যে বৈশ্বিক পরিস্থিতি, জ্বালানি সংকট, উন্নয়ন প্রকল্প, বাণিজ্য ও বিনিয়োগ, পানি ব্যবস্থাপনায় সহায়তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

সফরের সময় চীনের উন্নয়ন মন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি চীনের কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

চীন সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী বেইজিং থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম সভাপতি পদে বাংলাদেশের পক্ষে প্রচারণায় অংশ নেবেন। একই সঙ্গে আগামী ১৩ মে জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য অনানুষ্ঠানিক ইন্টারেক্টিভ সংলাপে বাংলাদেশের প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবক আগামী ১৩ মে এই সংলাপ আহ্বান করেছেন। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই আলোচনায় বাংলাদেশের প্রার্থীর পাশাপাশি প্রতিদ্বন্দ্বী দেশ সাইপ্রাসের প্রার্থীও অংশ নেবেন।

কূটনৈতিক সূত্র বলছে, এটি হতে পারে প্রচারণার শেষ বড় সুযোগ। কারণ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ জুন সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে। আঞ্চলিক আবর্তন অনুযায়ী, এবার এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হবেন। যদিও ফিলিস্তিন প্রার্থী ঘোষণা করলেও গত ফেব্রুয়ারিতে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। বর্তমানে বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান, মধ্যস্থতায় পাকিস্তান

মিরপুর ও রমনা থানার হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর

দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭০৮

জাবি ৪৩ ব্যাচের ‘১ যুগ পূর্তি উৎসব’ উদযাপন

অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে ২ ঘণ্টা কর্মবিরতি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউন

১০ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই

উলিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন 

আত্রাইয়ে ২২২ পিচ অ্যাম্পুল ও হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

উপজেলা ও পৌরসভায় ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির, সময়রেখা প্রকাশে সরকারের প্রতি আহ্বান

১০

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরামে যোগ দিতে রাতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

১১

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ

১২

সৌদি আরবে সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদের মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১৩

চাষাড়ায় ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণা, আটক ২

১৪

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়

১৫

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

১৬

ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’ দাবি পুতিনের, জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগ্রহও প্রকাশ

১৭

চার মাসেই ফের বিচ্ছেদ, ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের দ্বিতীয় সংসার

১৮

লেবাননে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৩৯

১৯

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে জ্বালানি ও খাদ্য খাতে ভর্তুকি বাড়াচ্ছে সরকার

২০