1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

হবিগঞ্জ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

লিটন পাঠান
  • প্রকাশ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

হবিগঞ্জের সীমান্তে চোরাচালানকালে ৭৪ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি। বৃহস্পতিবার (৪-সেপ্টেম্বর) দুপুরে জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক এলাকায় বিজিবির অভিযান পরিচালনা করে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান আটক করে। পরে তল্লাশি করে ভারতীয় জিরা, জিলেট ব্লেড ও কাবেরী মেহেদী জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য ৬৯ লক্ষ ৮০ হাজার ৮০০ টাকা। এছাড়াও হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় ৫৫ বিজিবি’র টহল দল পৃথক অভিযানে ৩৫ কেজি ভারতীয় গাঁজা, ৫০ বোতল ইস্কফ সিরাপ, ভারতীয় চিনি, সেগুন কাঠ, আতশবাজি, মশার কয়েল, ফুচকা, বাইসাইকেল ও দেশীয় রাবার জব্দ করা হয়।

এসব পণ্যের মূল্য ৪ লক্ষ ৪২ হাজার ৬০০ টাকা বিষয়টি নিশ্চিত করেছেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। তিনি বলেন, সীমান্তে চোরাচালান এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। চোরাচালান জব্দে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত পণ্য হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park