1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভেড়ামারায় ভ্রাম্যমান অভিযানে ক্লিনিকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

ভেড়ামারায় ভ্রাম্যমান অভিযানে ক্লিনিকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

মাসুদ রানা ভেড়ামারা 
  • প্রকাশ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

কুষ্টিয়া ভেড়ামারায় কুচিয়ামোড়া বাজার এলাকায় কর্তব্যরত স্থায়ী ডাক্তার ও নার্স ছাড়াই ক্লিনিক পরিচালনা এবং এমবিবিএস ডাক্তার ব্যতীত সিজারিয়ান অপারেশন করার অপরাধে গ্রীন লাইফ এন্ড ডায়াগনস্টিক সেন্টার-কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার। একইসঙ্গে প্রয়োজনীয় জনবল নিয়োগ না করা পর্যন্ত ক্লিনিকটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

৪ এপ্রিল শনিবার বিকেলে ভেড়ামারা কুচিয়ামোড়া বাজার এলাকায় পরিচালিত এক অভিযানে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ক্লিনিকে কোনো স্থায়ী ডিউটি ডাক্তার ও নিবন্ধিত নার্স ছাড়াই রোগীদের সেবা দেওয়া হচ্ছিল। এছাড়া সম্প্রতি একজন বিশেষজ্ঞ এমবিবিএস ডাক্তার ছাড়াই সেখানে সিজারিয়ান অপারেশন করার গুরুতর অভিযোগ ওঠে।

অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সেবা প্রদানের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, জনবল সংকটের কারণে রোগীদের জীবন ও নিরাপত্তা চরম ঝুঁকির মুখে ছিল। জনস্বার্থ রক্ষায় এই জরিমানার পাশাপাশি শর্ত দেওয়া হয়েছে যে, যতদিন পর্যন্ত নির্ধারিত আসনের বিপরীতে প্রয়োজনীয় সংখ্যক নিয়মিত ডাক্তার ও নার্স নিয়োগ না দেওয়া হবে, ততদিন ক্লিনিকের কার্যক্রম বন্ধ থাকবে।” জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park