1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

দেবিদ্বারে মাদক, চুরি ও ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযানে আটক ৬

নাজমুল হাসান
  • প্রকাশ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

 কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মাদক, চুরি ও ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে দেবিদ্বার থানার এসআই (নিঃ) শ্রী অজয় চক্রবর্তী ও এসআই ভবতোষ কান্তি দে সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ ভিংলাবাড়ী ও মির্জানগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রের সদস্য ও ইয়াবা বেচাকেনার সময় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের এনাম সরকার (৩৪) ও আহমেদ আলী (৩০), দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ীর লিটন (২৪) ও লিটন (৪২), পুরান বাজার এলাকার সুমন (৩০) এবং মাশিকাড়া এলাকার শরীফ (২৪)।

পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেবিদ্বার ও মুরাদনগরের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সেবন ও বিক্রি করে আসছিল। তাদের দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় দেবিদ্বার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আটককৃতদের শনিবার (৪ এপ্রিল) কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং দেবিদ্বারকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতিতে কাজ চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park