মণিরামপুরে সাবেক অধ্যক্ষ মাওলানা বজলুর রহমানের ইন্তেকাল – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১৩ নভেম্বর ২০২২, ৯:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মণিরামপুরে সাবেক অধ্যক্ষ মাওলানা বজলুর রহমানের ইন্তেকাল

মণিরামপুর প্রতিনিধি> মণিরামপুরসহ অন্যান্য উপজেলার শতাধিক মাদ্ধসঢ়;রাসা ও মসজিদের প্রতিষ্ঠাতা এবং মণিরামপুর মহিলা আলিম মাদ্ধসঢ়;রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা বজলুর রহমান (৬৪) ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি —— রাজেউন)।

রোববার সকাল ৭টার দিকে যশোর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের পাতন গ্রামের মরহুম বদর উদ্দীন আহম্মেদ মোড়লের পুত্র। এদিন জোহরবাদ মরহুমের নামাজে জানাজা শেষে উপজেলার পাতন গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমের কনিষ্ঠ ভ্রাতা আনিসুর রহমান জানান, তার ভাই মাওলানা বজলুর রহমান মণিরামপুর পৌরসভাধিন মণিরামপুর মহিলা আলিম মাদ্ধসঢ়;রাসার প্রতিষ্ঠাকালিন অধ্যক্ষ।

২০১৯ সালে তিনি ওই মাদ্ধসঢ়;রাসারা থেকেই অবসর গ্রহণ করেন। গত ১৮/১৯ বছর যাবৎ তার শাররীক অবস্থা এমনিতেই বেশি একটা ভাল ছিল না। ২০০৩ সালে একটি সড়ক দূর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন। পরবর্তীতে কিছুটা সুস্থ হলেও শরীর অনেকটাই দূর্বল ছিল তার। সে কারণে সঠিকভাবে চলাফেরা করতে পারতেন না।

এদিকে ৪ বছর পূর্বে তার শরীরের মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে। ভারত ও দেশের নামকরা চিকিৎসালয়ে তার নিয়মিত চিকিৎসা চলছিল। গত সপ্তাহে তার শাররীক অবস্থা খুবই অবনতি ঘটে। ফলে তাকে যশোর ইবনেসিনা হাসপাতালে আইসিইউতি রাখা হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় রোববার সকাল ৭টার দিকে তিনি ইন্তেকাল করেন।

এদিন জোহরবাদ সহ¯্রাধিক আলেম-ওলামা ও স্থানীয়দের উপস্থিতিতে মরহুমরকর্তৃক প্রতিষ্ঠিত স্থানীয় পাতন দাখিল মাদ্ধসঢ়;রাসার মাঠে তার নামাজে জানাজা শেষে পৈত্রিক নিবাস পাতন গ্রামেরই পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

মৃতুকালে তনি স্ত্রী, ২পুত্র ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, হিতাকাঙ্খি ও গুনগ্রহী রেখে গেছেন। মাওলানা জসিম উদ্দীনের পরিচালনায় মরহুমের নামাজে জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ ইকবাল হোসেন, মাছনা মাদ্ধসঢ়;রাসার মুহতামিম মুফতী ইয়াহিয়া, লাউড়ি কামিল মাদ্ধসঢ়;রসার অধ্যক্ষ মাওলানা মফিজুর রমাহন, যশোর আমিনিয়া কামিল মাদরাসার উপধাক্ষ্য মাওলানা নূরুল ইসলাম, বেনাপোল মহিলা ফাজিল মাদ্ধসঢ়;রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াজ আলী, মাওলানা হাফিজুর রহমান মণিরামপুরি, মরহুমের শ্যালক কবির হোসেন।

এছাড়া জানাজায় উপস্থিত ছিলেন ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক অধ্যক্ষ আমনত উল্লাহ, অধ্যক্ষ মাওলানা মহসিন আলী, হাবিবুর রহমান, সাবেক সহকারী অধ্যাপক মাওলানা মোশারেফ হোসেন, সুপার আব্দুল হাই, সহাকারী মৌলভী আবু দাউদ, তবিবুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, আওয়ামীলীগনেতা মতিয়ার রহমান, বিএনপিনেতা আসাদুজ্জামান মিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবাক মনিরুজ্জামান মিল্টন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০