শার্শায় শিক্ষকের বিরোধী নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ – দৈনিক দেশেরকথা
arif khanh
২৯ অক্টোবর ২০২৫, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শার্শায় শিক্ষকের বিরোধী নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ

যশোরের শার্শা উপজেলার নাভারণ বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি করেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় তারা এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে। মানববন্ধনে শত শত শিক্ষার্থী অংশ নেয় এবং হাতে বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড তুলে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে বিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করা হয়। বিষয়টি তদন্ত করে বিদ্যালয়ের পরিচালনা কমিটি তাকে সাময়িকভাবে বহিষ্কার করে। কিন্তু সম্প্রতি কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই ওই শিক্ষক পুনরায় বিদ্যালয়ে যোগদান করলে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একজন শিক্ষক শিক্ষার্থীদের অভিভাবকের মতো। তার কাছ থেকে এমন অনৈতিক আচরণ অগ্রহণযোগ্য ও লজ্জাজনক। আমরা তার স্থায়ী বহিষ্কার এবং আইনি ব্যবস্থার দাবি জানাই

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০