অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে ২ ঘণ্টা কর্মবিরতি – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১০ মে ২০২৬, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে ২ ঘণ্টা কর্মবিরতি

অতিরিক্ত কাজের জন্য অধিকাল ভাতা পুনরায় চালুর দাবিতে যশোরের বেনাপোল স্থলবন্দরে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বন্দরে কর্মরত কর্মচারীরা। রবিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই কর্মসূচির কারণে বন্দর এলাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম এবং পণ্য খালাস কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে বন্দরে সৃষ্টি হয় পণ্যজট ও ভোগান্তি।

“স্থলবন্দর দাবি আদায় পরিষদ”-এর ব্যানারে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল এলাকায় আয়োজিত এ কর্মবিরতিতে বন্দরের বিভিন্ন বিভাগের দেড় শতাধিক কর্মচারী অংশ নেন। এ সময় তারা অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা বলেন, অফিস সময়ের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারা গত ২১ বছর ধরে অধিকাল ভাতা পেয়ে আসছিলেন। কিন্তু গত ছয় মাস আগে কোনো ধরনের পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই সরকার হঠাৎ করে সেই ভাতা বন্ধ করে দেয়। এতে বন্দরের কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক চাপের মধ্যেও রয়েছেন।

বক্তারা আরও বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের বৃহত্তম স্থলবন্দর হওয়ায় এখানে প্রতিদিন অতিরিক্ত চাপের মধ্যে কাজ করতে হয় কর্মচারীদের। সরকারি ছুটি কিংবা নির্ধারিত সময়ের বাইরেও দায়িত্ব পালন করতে হচ্ছে। অথচ অধিকাল ভাতা বন্ধ থাকায় তারা চরম হতাশা ও ক্ষোভের মধ্যে দিন পার করছেন।

কর্মচারী নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত অধিকাল ভাতা পুনর্বহাল করে তাদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও জানান তারা।

এদিকে কর্মবিরতির কারণে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে স্থবির হয়ে পড়ে। বেশ কিছু পণ্যবাহী ট্রাক বন্দরের বিভিন্ন পয়েন্টে আটকা পড়ে এবং পণ্য খালাসে বিলম্ব হওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর ও রমনা থানার হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর

দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭০৮

জাবি ৪৩ ব্যাচের ‘১ যুগ পূর্তি উৎসব’ উদযাপন

অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে ২ ঘণ্টা কর্মবিরতি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউন

১০ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই

উলিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন 

আত্রাইয়ে ২২২ পিচ অ্যাম্পুল ও হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

উপজেলা ও পৌরসভায় ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির, সময়রেখা প্রকাশে সরকারের প্রতি আহ্বান

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরামে যোগ দিতে রাতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

১০

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ

১১

সৌদি আরবে সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদের মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১২

চাষাড়ায় ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণা, আটক ২

১৩

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়

১৪

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

১৫

ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’ দাবি পুতিনের, জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগ্রহও প্রকাশ

১৬

চার মাসেই ফের বিচ্ছেদ, ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের দ্বিতীয় সংসার

১৭

লেবাননে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৩৯

১৮

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে জ্বালানি ও খাদ্য খাতে ভর্তুকি বাড়াচ্ছে সরকার

১৯

বাবার প্রতি অভিমানে তরুণের আত্মহত্যার অভিযোগ

২০