বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় থানা পুলিশের অভিযানে মাদক সেবনের অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড প্রদান করেন।
শনিবার (৯ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মোঃ মিজান হাওলাদার (২৫), মোঃ সজীব হাওলাদার (২২), মোঃ সাব্বির খান (২১), মোঃ নাজমুল সিকদার (২৬) ও মোহাম্মদ আরাফাত (১৯)।
আদিল হোসেন জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং কোনো মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না।