শিবালয়ে যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৩৫ লক্ষ টাকার কারেন্ট জল ধ্বংস

দে
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১৫:০২
শিবালয়ে যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৩৫ লক্ষ টাকার কারেন্ট জল ধ্বংস

শিবালয়ের জাফরগঞ্জ ও তেওতা এলাকায় যমুনা নদীতে মা ইলিশ মাছ ধরা বন্ধ করতে অভিযান চালিয়ে শনিবার প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের ৮০ লক্ষ ঘন মিটার কারেন্ট জাল ও মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। তবে কোন মৌসুমী জেলেরা ইঞ্জিন চালিত টলার নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। স্থানীয়রা বলছেন, এক শ্রেণীর দুর্নীতিবাজ জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের সহযোগিতায় মৌসুমী জেলেরা মা ইলিশ মাছ ধরে গোপনে ১ হাজার বারোশো টাকা কেজি দরে বিক্রি করছেন।যমুনা নদীতে মা ইলিশ মাছ ধরা ফারুক হোসেন বলেন, প্রশাসন নদীতে অভিযানে আসার আগেই আমরা সসের মাধ্যমে খবর পেয়ে থাকি। এ কারণে প্রশাসন অভিযানে এসেও আমাদেরকে আটক করতে পারেনা। আমরা প্রায় তিন হাজার মৌসুমীর জেলে মা ইলিশ মাছ ধরে বিক্রি করি। এরকম নদীতে মাছ ধরা অনেক ছেজেরাই জানিয়েছেন। উপজেলা মৎস্য অফিসার সাথী রানী নিয়োগী বলেন, আমরা প্রতিদিন মা ইলিশ মাছ ধরা বন্ধ করতে নদীতে কঠোরভাবে অভিযান পরিচালনা করছি। কোন মৌসুমী জেলেকে আটক করতে পারলে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল দেওয়া হবে। নিষিদ্ধ সময়ে কোন জেলেকে নদীতে পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়া, নদীর তীরবর্তী এলাকার হাটবাজারগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ব্যাপারে আমাদেরকে সচেতন মহল সহযোগিতা করলে আমরা সবল সফলভাবে অভিযান পরিচালনা করতে পারবো। 

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য