নান্দিনায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার এক

দে
শাহ আলী বাচ্চু
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৪:২৫
নান্দিনায় শিশুকে  ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার এক


জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা পুরাতন পাড়ায় ১০ বছরের শিশুকে  ধর্ষণের চেষ্টার অভিযোগে ছানোয়ার(৫২)কে গ্ৰেফাতার করছে পুলিশ।

 এলাকাবাসী সূত্রে জানা যায় ,শুক্রবার (২অক্টোবর) সকাল ছয়টা সময় মেয়েটি তার নানীর বাড়িতে শোয়ার ঘরে ঘুমানো অবস্থায় ছিলো, এ সময় ছানোয়ার হোসেন ধর্ষনের উদ্দেশ্যে মেয়েটির রুমে ঢুকে। মেয়েটিকে ঘুমন্ত অবস্থায় শরীরে স্পর্শ করলে ঘুম থেকে উঠে পরে, দুইজনের হাতাহাতি করতে থাকলে , মেয়েটি চিৎকার করে উঠে । চিৎকার শুনে বাড়ির আশেপাশের লোকজনের উপস্থিতি বুঝতে পেরে ছানোয়ার মেয়েটি রুম থেকে পালিয়ে দ্রুত চলে যায়।

তারপর জনতার হাতে ধরা পড়ে ছানোয়ার হোসেন, অতঃপর পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ করে এবং আসামিকে গ্রেফতার করে জামালপুর থানায় নিয়ে যায়। 

নান্দিনা এলাকাবাসী এবং ছাত্র সমাজ অভিযুক্ত ছানোয়ারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য