বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী মন্তব্য করে আলোচনায় এসেছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার জো কোল। তাঁর দাবি, লিওনেল মেসিকে নিষ্ক্রিয় রাখতে পারলেই ফাইনালে জায়গা করে নেবে ইংল্যান্ড।
আগ১৫ জুলাই রাত ১টায় আটলান্টায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত লড়াই। ম্যাচটি হবে দুই দলের ইতিহাসে লিওনেল মেসির প্রথম ইংল্যান্ড-অধ্যায়।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্ব৮ করে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ৩৯ বছর বয়সী এই তারকা।
তবে নেটফ্লিক্স স্পোর্টসের এক অনুষ্ঠানে জো কোল বলেন, ইংল্যান্ডের প্রধান লক্ষ্যই হবে মেসিকে নিষ্ক্রিয় রাখা।
তিনি বল"মেসিকে আমাদের ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা তাকে ঘুম পাড়িয়ে দেব। আমি শতভাগ নিশ্চিত।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার গ্যারি লিনেকার, অ্যালি ম্যাককয়িস্ট ও মিকা রিচার্ডস। কোলের এমন মন্তব্যের পর রিচার্ডস তাঁকে সতর্ক করে ব"এখনই এমন কথা বলো না।"
তবে নিজের অবস্থানে অনড় থেকে কোল আরও বলেন, "আমি এখনই বলে দিচ্ছি, ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে খেলবে। আর্জেন্টিনার শক্তির বিপরীতে আমাদের গতি বেশি। আমরা তাদের হারাতে যাচ্ছি। আমার ষষ্ঠেন্দ্রিয় তাই বলছে।
বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় এই সেমিফাইনালে একদিকে থাকবে মেসির অভিজ্ঞতা ও আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার লক্ষ্য, অন্যদিকে ইংল্যান্ডের তরুণ ও গতিময় দল প্রথমবারের মতো মেসির বিপক্ষে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চ্যালেঞ্জে নামবে।"