জাতিকে বিভক্ত করে লুটপাট চালালে আন্দোলন জোরালো হবে: ডা. শফিকুর রহমান

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ১৫:৫১
জাতিকে বিভক্ত করে লুটপাট চালালে আন্দোলন জোরালো হবে: ডা. শফিকুর রহমান

জাতির সঙ্গে বৈষম্য ও লুটপাট যত বেশি করা হবে, সরকারের বিরুদ্ধে গণআন্দোলনও তত বেশি জোরালো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


রোববার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন হলে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) আয়োজিত ‘জুলাই আপরাইজিং’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদী সরকারের সময় সবাই চরমভাবে অত্যাচারিত ও মজলুম ছিলেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই মজলুমরা কেন আবার জালিম হতে চাইছেন, সেই প্রশ্নও তোলেন তিনি।


বর্তমান সরকারের ভূমিকার সমালোচনা করে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, প্রবাসে থাকা অবস্থায় বর্তমান প্রধানমন্ত্রী মুখে মেধাভিত্তিক সমাজ গড়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে মেধাবীদের সঠিক মূল্যায়ন করা হচ্ছে না। বরং বিভিন্ন জায়গায় মেধাবীদের নাজেহাল করা হচ্ছে।


ডা. শফিকুর রহমান আরও বলেন, জাতিকে সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ করতে হলে দেশের প্রতিটি নাগরিককে সমান মর্যাদা ও সম্মান দিতে হবে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য