ধামসোনায় জনসম্পৃক্ততায় ইসরাফিল হোসেন, চাইলেন দোয়া-সমর্থন

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯
ধামসোনায় জনসম্পৃক্ততায় ইসরাফিল হোসেন, চাইলেন দোয়া-সমর্থন

আশুলিয়ায় আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জনসম্পৃক্ততা বাড়াতে স্থানীয়দের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন। 


এরই অংশ হিসেবে শুক্রবার পলাশবাড়ীর বাইতুল নুর জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লি, স্থানীয় মুরব্বি ও যুবসমাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।


এ সময় ইসরাফিল হোসেন স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইউনিয়নের বিভিন্ন এলাকার নাগরিক সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়ন প্রত্যাশার কথা শোনেন। আলোচনায় রাস্তা-ঘাটের উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, মাদক নিয়ন্ত্রণ এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মতো বিষয়গুলো উঠে আসে।


স্থানীয়দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি তাদের প্রত্যাশা পূরণে কাজ করার আশ্বাস দেন চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেন।


তিনি বলেন, সুযোগ পেলে ধামসোনা ইউনিয়নকে পরিকল্পিত ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। নাগরিক সেবা সহজ করা, এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।


ইসরাফিল হোসেন বলেন, “এলাকার মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই আমার পথচলার শক্তি। জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই ধামসোনা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই।”


মতবিনিময় শেষে স্থানীয়দের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করেন তিনি। একই সঙ্গে আসন্ন নির্বাচনে তার জন্য দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।


এ সময় স্থানীয় মুরব্বি, মুসল্লি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য