জামালপুরের দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টা ১৫ মিনিটে সানন্দবাড়ী বাজার এলাকায় এ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনোয়ারা বেগমকে ৭ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
আটককৃত মনোয়ারা বেগম দেওয়ানগঞ্জ থানার সিলেটপাড়া এলাকার বাসিন্দা। সে আয়নাল হকের স্ত্রী।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি জানান , মাদক নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।