ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী তিন মাস সর্বোচ্চ চেষ্টা করা হবে: প্রধানমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭
ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী তিন মাস সর্বোচ্চ চেষ্টা করা হবে: প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি দেশকে পরিচ্ছন্ন রাখতে দেশবাসীর সম্মিলিত সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের পরিবর্তন আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে।


শনিবার সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।


তারেক রহমান বলেন, দেশের পরিবর্তন কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয়। সবাই একসঙ্গে দেশ গঠনে এগিয়ে এলে কোনো বাধাই কাঙ্ক্ষিত পরিবর্তনের পথে প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না।


ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী তিন মাস সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব সমস্যা একেবারে শতভাগ সমাধান করা সম্ভব না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।


তিনি বলেন, ‘নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি।’ প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা করে পরিচ্ছন্নতার কাজে সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এভাবে সবাই এগিয়ে এলে দেশের সামগ্রিক পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।


যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাঁর মতে, পরিচ্ছন্ন দেশ গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে।


তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ প্রমাণ করেছে যে পরিবর্তন সম্ভব। এখন রাষ্ট্রের কাঠামো ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনার সময় এসেছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য