দাগনভূইয়াবাসীর আস্থার প্রতিক ওসি নোমান

দে
দাগনভূইয়া প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৪:৫৫
দাগনভূইয়াবাসীর আস্থার প্রতিক ওসি নোমান


দাগনভূইয়াবাসীর আস্হার প্রতিক ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান। তিনি এ থানায় যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোন সময়ের চেয়ে ভাল। 

মাদক প্রতিরোধ,কিশোরগ্যাং, বাল্য বিবাহ,চুরি,ডাকাতি এবং ছিনতাই যেখানে ছিল অসহনীয় এখন দু'একটা চুরির ঘটনা ঘটলেও বেশীর ভাগ বড় ধরনের অপরাধ নিয়ন্ত্রিত। রাজনৈতিক গ্রুপ থাকলে ও দুপক্ষের লোকজনকে শান্তি পুর্ন রাজনীতির করার জন্য তিনি বলেছেন, কোন নেতা যতই ক্ষমতাধর হোননা কেন অন্যায় করলে কোন ছাড় হবেনা। পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য উদ্বর্তন কতৃপক্ষের নির্দেশে যেকোন অপরাধ মোকাবেলার জন্য প্রস্তুত। 



এথানায় ওসির দরজা উন্মুক্ত। যে কেউ ওসির কাছে সেবা পেতে অনায়াসে যেতে পারেন। ভুক্তভোগীরা বিনা পয়সায় মামলা, অভিযোগ কিংবা জিডি করতে পারেন। এমনকি বিনা পয়সায় পুলিশ ক্লিয়ারেন্স পান সেবা গ্রহীতারা। নারী নির্যাতনের মামলা গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে পুলিশ। এপর্যন্ত বেশ কয়েকজন নারী ওসির বদান্যতায় স্বামীর ঘরে ফিরে গেছে। আগে বিবাহিত নারীর দেনমোহর ভাগবাটোয়ারা হতো এখন ওসি নিজের মওকার চেয়ে মীমাংসার ওপর জোর দেন। 

একটি মহল অবৈধ সুবিধা আদায় করতে না পেরে অপপ্রচার চালাচ্ছে ওসির বিরুদ্ধে। আত্মহত্যার ঘটনা যদি হত্যা মামলা হয় তাহলে হত্যা মামলা ঘটনা কি হবে। নিহতের পরিবার আত্মহত্যার প্ররোচনা মামলা দিতে পারতো।তা না করে আদালতে হত্যা  মামলা করেছে। ফলাফল কিহবে সবাই জানে তবে ময়নাতদন্তের রির্পোট হল আত্মহত্যা। বিষয় টি নিয়ে পুরো জেলায় চলছে আলোচনা সমালোচনা। 



দাগনভূইয়া উপজেলার শাহজাহান নামের এক ভুক্তভোগী জানান,জালিয়াত চক্রকে রক্ষার জন্য জামিন যোগ্য ধারা রেখে বাকী অজামিনযোগ্য ধারা বাদ দিয়েছে এক বিচারক। অথচ আরেক বিচারক তদন্ত করে রির্পোট দিয়েছে জালিয়াতচক্রদের বিরুদ্ধে। আদালতের প্রতি শ্রদ্ধা রেখে তিনি আরো বলেন,কোন তদন্ত বা কারন দর্শানোর নোটিশ ছাড়া একজন মানবিক ওসির বিরুদ্ধে এধরণের নির্দেশনা কতটুকু যুক্তিযুক্ত। সত্য হলে আদালত যেকোন আইন অনুযায়ী ব্যবস্হা গ্রহণের জন্য পুলিশ প্রশাসন কে নির্দেশ দিতে পারেন। 

বিচারকের এ আদেশের কারনে নামধারী দুর্বৃত্তরা ফেসবুকে ওসির বিরুদ্ধেনানা  অপপ্রচার চালাচ্ছে। 

এপ্রসঙ্গে ওসি জানান,আমি যোগদান করার পর থানায় দালাল মুক্ত করেছি।এবং বলেছি থানায় হয় ওসি থাকবে নতুবা অপরাধীরা থাকবে। একসাথে দুটো থাকতে পারে না।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য