বন্যা পরিস্থিতিতে এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রার সূচিতে পরিবর্তন

বিভাগ: রাজনীতি রিপোর্টার: অনলাইন ডেস্ক 11 Jul 2026, 02:39 PM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
বন্যা পরিস্থিতিতে এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রার সূচিতে পরিবর্তন

চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দক্ষিণাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচিতে পরিবর্তন এনেছে।

শনিবার (১১ জুলাই) সকালে দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতির কারণে রোববার (১২ জুলাই) কুমিল্লা মহানগর ও হোমনায় এবং সোমবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার তিনটি নির্ধারিত স্থানের পদযাত্রা স্থগিত করা হয়েছে।

তবে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং একই দিন সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে। এরপর পূর্বঘোষিত সূচি অনুযায়ী কর্মসূচির বাকি অংশ চলমান থাকবে বলে জানিয়েছে দলটি।

এদিকে শনিবার (১১ জুলাই) বিকেল ৩টায় চাঁদপুর সদর এবং সন্ধ্যা ৬টায় মতলব উত্তর উপজেলার নির্ধারিত পদযাত্রা যথাসময়ে অনুষ্ঠিত হবে। পাশাপাশি উত্তরাঞ্চলের কর্মসূচিও অপরিবর্তিত থাকছে। এদিন বিকেল ৩টায় রাজশাহীর গোদাগাড়ী এবং সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই পদযাত্রা পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে এনসিপির মিডিয়া সেল জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য