নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নানা অপরাধ দমনে জোরালো অভিযান পরিচালনা করছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।এ ওসির নেতৃত্বে মাদক, জুয়া,থাই -ভিসা প্রতারণা ও অনলাইন (জুয়া)ক্যাসিনোতে জড়িত অপরাধের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এতে জনমনে স্বস্তি ফেরায় প্রশংসায় ভাসছেন এ চৌকস পুলিশ কর্মকর্তা।অন্যান্য দিনের ন্যায় শনিবার(২৭জুন)রাতে পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে মাদক সেবন ও অনলাইন ক্যাসিনোতে জুয়া খেলার অপরাধে ৮জনকে আটক করা হয়। পরে রোববার সকালে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে ৮আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন ক্যাসিনোতে জুয়া খেলার অপরাধে আসামিরা হলেন,কিশোগঞ্জ সদর ইউনিয়নের বাজে ডুমরিয়া গ্রামের মৃত্যু টেপু বর্মনের ছেলে দিলীপ রায় (৩০),মজনু মিয়ার ছেলে সাজু মিয়া (২০), মৃত্যু জহির উদ্দিনের ছেলে আশরাফুল আলম ওরফে মিলন (৪০),আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুজ্জামান ওরফে অনিক(২৬)। মাদক সেবনের অপরাধে অভিযুক্ত আসামিরা হলেন, নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর বালা পাড়া গ্রামের মহিদুল ইসলাম ওরফে মেকরুর ছেলে ডালিম মিয়া(২২),,আব্দুল হাকিমের ছেলে সায়েম ইসলাম (২০),পার্শ্ববর্তী দোলা পাড়া গ্রামের
মনজেব আলীর ছেলে সাঈদী ইসলাম(১৯), মৃত্যু আবতাব আলীর ছেলে মানিকুল ইসলাম(৩০)। জানা গেছে, দক্ষ,বিচক্ষণ,মানবিক ও জনবান্ধব এ পুলিশ কর্মকর্তা সততা ও নিষ্ঠার সাথে আইন-শৃঙ্খলা রক্ষা,মাদক,জুয়া,থাই ভিসা প্রতারণা,অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জনমনে ব্যাপক আস্থা অর্জন করেছেন।স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে অপরাধমুক্ত সমাজ গঠনে এ পুলিশ কর্মকর্তার ভূয়সি প্রশংসা করেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)লুৎফর রহমান বলেন, মাদক,জুয়া,থাই ভিসা প্রতারণা ও অনলাইন ক্যাসিনো জুয়ায় জড়িত অপরাধীদের কোন ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত আছে এবং আগামীতে থাকবে। এ ব্যাপারে তিনি জনগনের সহযোগিতা কামনা করেছেন
মন্তব্য করুন