জন্মের পরই নবজাতককে শালদুধ খাওয়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
২৮ জুন ২০২৬, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জন্মের পরই নবজাতককে শালদুধ খাওয়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জন্মের পরপরই নবজাতককে মায়ের শালদুধ খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, শালদুধই শিশুর জন্য ভিটামিন এ-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উৎস। তাই নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

রোববার (২৮ জুন) রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জন্মের পর থেকে প্রথম ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানো উচিত। এরপর বয়স অনুযায়ী পুষ্টিকর সম্পূরক খাবার দেওয়ার পাশাপাশি নিয়মিত মায়ের দুধ খাওয়ানো অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, বয়স ও প্রয়োজন অনুযায়ী শিশুকে নিরাপদ পানি এবং উপযুক্ত সুষম খাবার দেওয়া হলে তার স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টি নিশ্চিত হবে।

দেশে ব্যবহৃত টিকার মান নিয়ে কোনো শঙ্কার কারণ নেই বলেও আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, ইউনিসেফের সহযোগিতায় আন্তর্জাতিক মান যাচাইয়ের পর উন্নতমানের টিকা সংগ্রহ করা হয়েছে। ফলে দেশের শিশুদের সর্বোচ্চ মানসম্পন্ন টিকাই প্রদান করা হচ্ছে।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে তিনি বলেন, এই কার্যক্রম সারাদেশে একযোগে পরিচালিত হচ্ছে। নির্ধারিত দিনে কোনো শিশু ভিটামিন এ ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরবর্তী দিনগুলোতেও তা গ্রহণের সুযোগ থাকবে। কোনো শিশুই যাতে এ কর্মসূচির বাইরে না থাকে, সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ইউনিসেফের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ ক্যাপসুল সংগ্রহ করা হয়েছে। বর্তমানে সরকারের হাতে লাল ও নীল মিলিয়ে ২ কোটি ৬০ লাখ ক্যাপসুল মজুত রয়েছে। এবারের ক্যাম্পেইনে বয়সভিত্তিক শিশুদের এসব ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

তিনি বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য ১ লাখ আইইউ মাত্রার নীল রঙের ৩৫ লাখ ৪ হাজার ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য ২ লাখ আইইউ মাত্রার লাল রঙের ২ কোটি ২০ লাখ ৩১ হাজার ক্যাপসুল বিতরণ করা হচ্ছে। সব মিলিয়ে আজ সারাদেশে ২ কোটি ৫৫ লাখ ৩৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে মাদক ও অনলাইন ক্যাসিনোতে জুয়া খেলার দায়ে ৮ আসামি কারাগারে:প্রশংসায় ভাসছেন ওসি

প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য ঘাটতি কমার আশা রিজভীর

জন্মের পরই নবজাতককে শালদুধ খাওয়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

সড়ক-রেল খাতে বড় বরাদ্দ, এক্সপ্রেসওয়ে ও আধুনিক পরিবহন ব্যবস্থায় জোর: প্রতিমন্ত্রী

আয়োজকরা আমাদের বাদ পড়া দেখতে চায়—ইরানের অধিনায়ক

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

১১

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১২

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৬

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১৭

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১৮

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১৯

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

২০