‎ঈদে উত্তরাঞ্চলগামী যান চলাচলে সিরাজগঞ্জ জেলা পুলিশের বাড়তি নজরদারি – দৈনিক দেশেরকথা
‎নজরুল ইসলাম
২৩ মে ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎ঈদে উত্তরাঞ্চলগামী যান চলাচলে সিরাজগঞ্জ জেলা পুলিশের বাড়তি নজরদারি

‎আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে উত্তরাঞ্চলগামী যাত্রী ও পশুবাহী যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। ঈদযাত্রাকে নির্বিঘ্ন রাখতে জেলার গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে প্রায় ৬০০ পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

‎অফিসসূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কগুলো ঈদের সময় সবচেয়ে বেশি ব্যস্ত হয়ে ওঠে। ঈদযাত্রায় যানজট নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, পশুবাহী ট্রাকের চলাচল ব্যবস্থাপনা এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোও সমন্বিতভাবে কাজ করবে। বিশেষ করে যমুনা সেতু হয়ে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার যানবাহন চলাচল করায় এ অঞ্চলের সড়কগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

‎এ বিষয়ে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, সিরাজগঞ্জ জেলায় আমরা তিনটি কানেকটিং সড়ককে প্রাধান্য দিয়ে থাকি। যমুনা সেতু পশ্চিম থেকে বগুড়া, পাবনা ও তাড়াশের শেষ নাটোরের সীমান্ত পর্যন্ত। এই তিনটি সড়কের নিরাপত্তা বজায় রাখাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি।

‎তিনি আরও বলেন, গত ঈদুল ফিতরে পুলিশ সদস্য ও সংশ্লিষ্টরা যেভাবে কাজ করেছেন, ঈদুল আজহাতেও সেভাবেই কাজ করবেন। যেহেতু কোরবানির পশু পরিবহনের বিষয় রয়েছে, আমরা সেটিকে মাথায় রেখে বিশেষ গুরুত্ব আরোপ করছি। তারা যেন নিরাপদে যেতে পারে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

‎পুলিশ সুপার আরও বলেন, গত ঈদুল ফিতরে ৫৮৫ জন পুলিশ সদস্য সিরাজগঞ্জ মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করণের জন্য ছিলেন৷ এবারের ঈদুল আজহাতে ৬০০-এর মতো ফোর্স নিযুক্ত করব।

‎উল্লেখ্য, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের প্রধান মাধ্যম হলো যমুনা সেতু। এসব জেলার যানবাহন রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলে যেতে হলে এই সেতু পার হয়েই চলাচল করতে হয়। বিকল্প কোনো সড়কপথ না থাকায় প্রতি বছর ঈদের আগে ও পরে এই সড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল আর্জেন্টিনা : স্পিকার

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

অসুস্থ রোগীকে কাঁধে করে হাসপাতালে, সুন্দরগঞ্জের চরাঞ্চলে সড়ক দুর্ভোগ চরমে

রাজধানীর ২৯ হাটে বিনামূল্যে ভেটেরিনারি সেবা দিচ্ছে ডিএলএস

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জের বাগবাটীতে ভিজিএফ চাল বিতরণে ফের অনিয়মের অভিযোগ, কার্ড হাতে ঘুরছেন অসহায়রা

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

উজিরপুরের দক্ষ নেতৃত্বে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ইউএনও আলী সুজা

শিশু রামিসার ডিএনএ রিপোর্ট হস্তান্তর করলো সিআইডি

১০

সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন আসিফ মাহমুদ : প্রতিমন্ত্রী

১১

কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

১২

বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

১৩

পতিত স্বৈরাচারের সঙ্গে একটি গোষ্ঠীর মিল দেখা যায় : প্রধানমন্ত্রী

১৪

লাকসামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

১৫

সংবাদ প্রকাশের পরই মিলল সুখবর, বেতন পাচ্ছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মীরা

১৬

‎ঈদে উত্তরাঞ্চলগামী যান চলাচলে সিরাজগঞ্জ জেলা পুলিশের বাড়তি নজরদারি

১৭

রামিসা হত্যা মামলার চার্জশিট ও বিচার নিয়ে যা জানালেন আইনমন্ত্রী

১৮

আইনের শাসন নিশ্চিত করতে চাই : প্রধানমন্ত্রী

১৯

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মোট ছাড়াল ৫০০

২০