আইনের শাসন নিশ্চিত করতে চাই : প্রধানমন্ত্রী – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
২৩ মে ২০২৬, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইনের শাসন নিশ্চিত করতে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশে আইনের শাসন নিশ্চিত করতে চায়। তবে যেকোনো অপরাধের বিচার ও শাস্তি কার্যকর করতে নির্ধারিত নিয়ম-কানুন অনুসরণ করতে হবে।

শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই। কিন্তু যেকোনো কাজ করতে গেলে কিছু নিয়ম-কানুন আছে। যেকোনো অন্যায়কারীর বিচার করতে হলে, তাকে শাস্তি দিতে হলে সরকারের কিছু নিয়ম-কানুন আছে।”

তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে কিছু মানুষ বিভিন্ন স্থানে রাস্তা-ঘাট অবরোধ করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড আইনের শাসন প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, যারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি।

ত্রিশালের এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল আর্জেন্টিনা : স্পিকার

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

অসুস্থ রোগীকে কাঁধে করে হাসপাতালে, সুন্দরগঞ্জের চরাঞ্চলে সড়ক দুর্ভোগ চরমে

রাজধানীর ২৯ হাটে বিনামূল্যে ভেটেরিনারি সেবা দিচ্ছে ডিএলএস

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জের বাগবাটীতে ভিজিএফ চাল বিতরণে ফের অনিয়মের অভিযোগ, কার্ড হাতে ঘুরছেন অসহায়রা

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

উজিরপুরের দক্ষ নেতৃত্বে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ইউএনও আলী সুজা

শিশু রামিসার ডিএনএ রিপোর্ট হস্তান্তর করলো সিআইডি

১০

সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন আসিফ মাহমুদ : প্রতিমন্ত্রী

১১

কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

১২

বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

১৩

পতিত স্বৈরাচারের সঙ্গে একটি গোষ্ঠীর মিল দেখা যায় : প্রধানমন্ত্রী

১৪

লাকসামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

১৫

সংবাদ প্রকাশের পরই মিলল সুখবর, বেতন পাচ্ছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মীরা

১৬

‎ঈদে উত্তরাঞ্চলগামী যান চলাচলে সিরাজগঞ্জ জেলা পুলিশের বাড়তি নজরদারি

১৭

রামিসা হত্যা মামলার চার্জশিট ও বিচার নিয়ে যা জানালেন আইনমন্ত্রী

১৮

আইনের শাসন নিশ্চিত করতে চাই : প্রধানমন্ত্রী

১৯

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মোট ছাড়াল ৫০০

২০