জামালপুরে আত্মহত্যা  মামলা প্রত্যাহারের দাবিতে  মানববন্ধন  – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৩ মে ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে আত্মহত্যা  মামলা প্রত্যাহারের দাবিতে  মানববন্ধন 

জামালপুরে  গরু চুরের অপবাদের অপমান সহ্য করতে না পেয়ে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটে। স্ত্রীর আত্মহত্যা ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। 

তাদের অভিযোগ, ঘটনাটি আত্মহত্যা হলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে।

আজ রোববার (৩ মে) সকালে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কোটামনি এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে মামলাটি প্রত্যাহার এবং এলাকায় ধারাবাহিক চুরি রোধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি জানান। l

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা নায়ের আলী, বোরহান উদ্দিন, ইদ্রিস আলী, জায়েদা বেগমসহ আরও অনেকে।

বক্তারা জানান, গত ২৬ মার্চ কোটামনি এলাকায় একটি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক বসে। সালিশে অভিযুক্ত সুজনকে না পেয়ে তার বাবাকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় অভিযুক্ত সুজনের মা জোসনা বেগম অপমান ও মানসিক চাপ সহ্য করতে না পেরে সালিশস্থল থেকে দৌড়ে নিজ বাড়িতে চলে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা তার ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার পরদিন জোসনা বেগমের ছেলে সজিব মিয়া ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই মামলার আসামিদের পরিবারে আতঙ্ক নেমে আসে বলে দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে বক্তব্যকালে কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নায়ের আলী অভিযোগ করে বলেন, চুরির অপবাদে লজ্জা ও অপমান সইতে না পেরে জোসনা বেগম আত্মহত্যা করেছিলেন। কিন্তু সেই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে নিরীহ ও নির্দোষ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। মামলার ভয়ে অনেক পুরুষ বাড়িঘর ছেড়ে আত্মগোপনে থাকায় পুরো এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে দায়েরকৃত হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে কোটামনি এলাকায় ধারাবাহিক চুরি ঠেকাতে প্রশাসনের জোরালো পদক্ষেপ কামনা করেন তারা।

অপরদিকে মামলার বাদী সজিব মিয়া বলেন, তারা যে মিথ্যা মামলা বলে অভিযোগটি তুলেছে  এটা মিথ্যা। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে বলেই হত্যা মামলা করেছি।

জামালপুর সদর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. খায়রুজ্জামান বলেন, মামলাটি এখনও তদন্তাধীন। ইতোমধ্যে এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে তদন্তসাপেক্ষে আইনের আওতায় আনা হবে। প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১০

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১১

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১২

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৩

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৪

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৫

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৬

ঈদযাত্রায় কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়

১৭

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৮

ছাত্রদলের মামলায় জামিন পেলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

১৯

স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসির

২০