বিসিবির নতুন পরিচালক হলেন রুবাবা দৌলা – দৈনিক দেশেরকথা
arif khanh
৩ নভেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিসিবির নতুন পরিচালক হলেন রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে যুক্ত হলেন দেশের করপোরেট অঙ্গনের পরিচিত মুখ ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। সোমবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে কাউন্সিলর হিসেবে মনোনীত করে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠায়। তার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ এখন পূর্ণতা পেল।

সাধারণত এনএসসির মনোনীত কাউন্সিলর দুজন থাকেন। চলতি বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের পর এনএসসি দুইজন কাউন্সিলর মনোনয়ন দিয়েছিল, তাদের মধ্যে একজন ছিলেন ইসফাক আহসান। তবে তাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং তার পদত্যাগের পর সেই পদে রুবাবাকে মনোনীত করা হয়।

সূত্র জানায়, রুবাবা দৌলার কর্মস্থলের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় তিনি এত দিন দায়িত্ব গ্রহণ করেননি। বর্তমানে তিনি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ের দায়িত্বে থাকার সময় থেকেই রুবাবা দৌলা দেশের ক্রীড়াঙ্গনে পরিচিত নাম। ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত গ্রামীণফোনে প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তার দায়িত্ব পালনকালে জাতীয় ক্রিকেট দলকে স্পন্সর করা, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ এবং ২০০৭ সালে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

করপোরেট জগতের পাশাপাশি রুবাবা দৌলা দীর্ঘদিন ধরে ক্রীড়া সংগঠনের সঙ্গেও যুক্ত। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন এবং একই সময়ে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

আজ অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি পরিচালনা পর্ষদের বৈঠকে রুবাবা দৌলার যোগদানের সম্ভাবনা রয়েছে। এনএসসি থেকে মনোনীত অপর কাউন্সিলর হিসেবে রয়েছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০