টেকনাফে বিভিন্ন বাহিনীর সোর্স পরিচয় দিয়ে লোকজন কে হয়রানীর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন – দৈনিক দেশেরকথা
arif khanh
৩ অগাস্ট ২০২৫, ৮:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনাফে বিভিন্ন বাহিনীর সোর্স পরিচয় দিয়ে লোকজন কে হয়রানীর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বিগত সৈরাচারী সরকারের আমল থেকে সানাউল্লাহ নামের জৈনক বার্মায়া নাগরিক দীর্ঘদিন ধরে  হ্নীলা পানখালী  এলাকার নিরীহ লোকজনের কাছ থেকে বিভিন্ন অজুহাতে  বিভিন্ন বাহিনীর সোর্স পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছে বলে অভিযোগ তুলেছে ভুক্তভোগী লোকজন।

৩ আগস্ট রবিবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পশ্চিম পানখালী এলাকায় ভুক্তভোগী নিরীহ লোকজনের ব্যানারে এক মানববন্ধনে এসব অভিযোগ উঠে আসে তার বিরুদ্ধে।

ভুক্তভোগী নুরুল আমি( ৩৫) জানায় সানাউল্লাহ একজন চিহ্নিত  চাঁদাবাজ, মানব পাচারকারী ও বিভিন্ন প্রশাসনের সোর্স পরিচয়ধারী দালাল।সে আমাদের কাছ থেকে  মোটাংকের টাকা দাবী করেছিল আমি টাকা না দেয়ায় মরিচ্যাঘোনার মিথ্যা অপহরণ মামলায় জড়িয়ে দিয়েছে। নুর হোছন ( ৫৫) বলেছেন আমি একজন টমটম চালক আমার কাছ থেকে কি কারণে সে টাকা দাবী করছে আমি টাকা না দেয়ায় বৃদ্ধ বয়সে আমার বিরুদ্ধে ও মিথ্যা মামল দিয়েছে। এলাকার সামান্য পথ দোকানী হাঁপানী রোগী শামসুল আলম (৫০) বলেছেন দীর্ঘদিন ধরে এলাকায় পথ দোকান করছি  হঠাৎ  সানাউল্লাহ  আমার কাছ থেকে চাঁদা দাবী করেছে আমি তাকে চাঁদা না দেয়ায় আমি এবং আমার ছেলে তারেক  কে মিথ্যা মামলায় টুকিয়ে দিয়েছে। জৈনক ভদ্র মহিলা নুরুচছফা( ২৭) বলেছেন  ছানাউল্লাহ আর আমার বাড়ি পাশাপাশি সীমানাবিরোধের জের ধরে আমার   কাছথেকে টাকা দাবী করলে না দেয়ায় আমার স্বামী ও আমাকে মামলা দিয়েছে। 

এব্যপারে এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম টিপু বলেছেন  এলাকার একজন সচেতন মানুষ হিসেবে আমাকে দীর্ঘদিন ধরে ভুক্তভোগী লোকজন অভিযোগ করেছিল আমি তার সাথে বসে এগুলো সমাধানের প্রস্তাব দিয়েছিলাম সে কোন কর্ণপাত করেনি। তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহনের জন্য জোর দাবী জানাচ্ছি। 

এইভাবে বিভিন্ন অজুহাতে এলাকার নিরীহ লোকজনের কাছ থেকে চাঁদা দাবী করার পর

কেউ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের উপর বিভিন্ন বাহিনী দিয়ে  নানা নির্যাতনের হুমকি ও মিথ্যামামলার খড়গ নেমে আসে।

কে সেই  সানাউল্লাহ? এলাকাবাসীর দাবী সানাউল্লাহ একজন বার্মায়া নাগরিক,  সে দীর্ঘ বছর আগে বান্দরবান জেলার পার্বত্য এলাকার পরিচয়ে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড করে বাঙ্গালী সেজে হ্নীলা এলাকায় এসে জৈনক শামসুদ্দিনের মেয়ে কে বিবাহ করে পশ্চিম পান খালী এলাকায় বসবাস করছে। সেই সুবাদে  সানাউল্লাহ  এলাকার নিরীহ ও সহজ সরল প্রকৃতির লোকদের সরলতা কে দূর্বলতা ভেবে চাঁদাবাজি করে এলাকা কে অতিষ্ঠ করে তুলেছে যার প্রমাণ এলাকার ভুক্তভোগী নিরীহ লোকজন ও মা বোনদের এই মানববন্ধন।

মানুষ কতটা অতিষ্ঠ হলে পরে মানববন্ধনের মত কর্মসূচী নিয়ে রাস্তায় নামে এটা রীতিমতো  এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে। 

আর একজন রোহিঙ্গা ও সোর্স পরিচয়ধারী দালালের কদর প্রশাসনের কাছে এতই বেশী  যে,যার জন্য একজন মানুষের কারণে এলাকার নিরীহ শতশত মানুষ কে বিনা কারণে কর্ষ্ট পেতে হবে।

মানববন্ধনে ভুক্তভোগী লোকজন দাবী তুলেছে সানাউল্লাহর অপকর্মের তদন্ত করে  তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের  দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। 

বিষয়টি জানার জন্য অভিযুক্ত ছানাউল্লাহর মুটোফোনে( ০১৮১১৫৯৫৪৫১) একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে ও তাকে নাপাওয়ায় বক্তব্য নেয়া সম্ভবহয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০