1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
৪১৯ হজযাত্রী নিয়ে রাতেই শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট এপ্রিল ও মে মাসে জ্বালানি সংকট নেই, পূর্ণ মজুদের দাবি প্রতিমন্ত্রীর জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন জামায়াত আমির ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ইট ভাটা বন্ধ, ৬ লাখ টাকা জরিমানা বাকৃবিতে শিক্ষার্থীদের হাতাহাতি, মাঝপথেই পণ্ড সাংস্কৃতিক সন্ধ্যা বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী

সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ 

হযরত বেল্লাল
  • প্রকাশ সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের ছাত্র ছাত্রীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাইস্কুল এর শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের ব্যানারে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শিববাড়ি মোড় পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

সুন্দরগঞ্জ টু রংপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঘন্টা ব্যাপী এ বিক্ষোভ ও মানববন্ধনে ওই স্কুলের ৭’শত শিক্ষার্থীসহ শিক্ষক -কর্মচারী, অভিভাবক ও এলাকার সচেতন মহল অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্যে রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মোঃ সামিউল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে আমীর মোঃ শফিকুল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গাফফার মোল্লা, স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কাশেম , শিক্ষক ইনজামুন আজম,  শিক্ষার্থী আলফি আক্তার, আমানুল্লাহ আমান, ফারহান সাদিক প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আমাদের শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, সেইসাথে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে অতিদ্রুত অপরাধীদের গ্ৰেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।অন্যথায় সকলকে সাথে নিয়ে সড়কপথ, রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেয় বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুল। মেলায় অংশগ্রহণ করে সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

মেলা চলাকালে বামনডাঙ্গা শিশু নিকেতনের কয়েকজন নারী শিক্ষার্থীর কাছে সরকারি বয়েজ স্কুলের কয়েকজন শিক্ষার্থী ফোন নম্বর ও ফেসবুক আইডি চান বলে অভিযোগ পাওয়া যায়। শিক্ষার্থীরা তা দিতে অস্বীকৃতি জানালে সমাপনী অনুষ্ঠান শেষে ফেরার পথে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় আলফি আক্তার সহ কয়েকজন শিক্ষার্থী আহত হন। একই সময় মেলায় প্রদর্শিত উপকরণও ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় মেলার প্রায় দুইশ গজ পশ্চিমে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ পুকুর সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park