1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নবীনগরে আ.লীগপন্থী চেয়ারম্যানকে পূর্ণবাসন চেষ্টার প্রতিবাদে মানববন্ধন – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
এপ্রিল ও মে মাসে জ্বালানি সংকট নেই, পূর্ণ মজুদের দাবি প্রতিমন্ত্রীর জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন জামায়াত আমির ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ইট ভাটা বন্ধ, ৬ লাখ টাকা জরিমানা বাকৃবিতে শিক্ষার্থীদের হাতাহাতি, মাঝপথেই পণ্ড সাংস্কৃতিক সন্ধ্যা বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল

নবীনগরে আ.লীগপন্থী চেয়ারম্যানকে পূর্ণবাসন চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

সঞ্জয় শীল
  • প্রকাশ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাতমোড়া ইউনিয়নের সদ্য  সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. জসিম উদ্দিনকে পূর্নবাসন চেষ্টার অভিযোগ এনে উনাকে অবাঞ্ছিত ঘোষণা করে গ্রেফতার দাবি করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে (১১ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ) সাতমোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় মানববন্ধনে উপস্থিত সুমন মেম্বার বলেন, জসিম চেয়ারম্যান যদি আবার এলাকায় আসেন তাহলে এলাকায় মব সৃষ্টি হতে পারে। এতে এলাকায় চরম উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

সোহেদা বেগম বলেন, জসিম চেয়ারম্যান গত দেড় বছর ধরে পলাতক। তার নামে পুলিশের ওয়ারেন্ট আছে। সে আওয়ামী লীগের দোসর। থানার দালাল।

মাইনু উদ্দিন বলেন, আমরা জসিম মিয়াকে পূর্ণরায় চেয়ারম্যান হিসেবে চাই না। আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন কারিমা সিকদার। আমরা প্রশাসনকে অনুরোধ করবো জসিম চেয়ারম্যানকে দ্রুত গ্রেফতার করার জন্য।

এতে আরো বক্তব্য রাখেন মো. বাছির, ইকবাল মিয়া, সিজিল মিয়া, মো. বিল্লাল হোসেন, কামাল, হেলাল, তাজুল ইসলাম, মানিক, মামুন, ইকবাল বাইকপাড়া, শাহিন, আলিনুর মাসুক মেম্বার, দুলাল মেম্বার, ইউসুফ মেম্বার, বিএনপি নেতা বাদলসহ স্থানিয় মেম্বার ও বাসিন্দারা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park