সদরপুর (ফরিদপুর)প্রতিনিধি : ফরিদপুর সদরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মিমকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ ই জুন মঙ্গলবার রাত ১১ টায় উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কৃত মশিউর রহমান মিম উপজেলার বাছের বেপারী ডাংগী গ্রামের মোন্নাফ বেপারীর ছেলে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান এ তথ্য তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিকোঠা বাজার থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মিমকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি নাজমুল আরও বলেন, মশিউর মিম সরকার পতনের পর থেকে এতদিন পলাতক ছিলেন, কিন্ত কিছুদিন যাবত সে এলাকায় এসে তার সংগঠন নেতাকর্মীদের নিয়ে দেশ ও সরকার বিরোধী কর্মকান্ড পরিচালনার পরিকল্পনা করে আসছিলো এই সংবাদের ভিত্তিতে তাকে গতকাল গ্রেফতার করি। গত ২ ফেব্রুয়ারি উপজেলার জয়বাংলা বাজার এলাকায় শেখ হাসিনায় আস্থা লিফলেট বিতরণ মামলায় মিমের পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এবং তাকে আমরা এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছি।
মন্তব্য করুন