হবিগঞ্জে থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি বাড়ছে আতঙ্ক – দৈনিক দেশেরকথা
arif khanh
১ জুন ২০২৫, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি বাড়ছে আতঙ্ক

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের খোয়াই নদীর পানি বৃৃদ্ধি পাচ্ছে একই সাথে বৃদ্ধি পাচ্ছে কালনী-কুশিয়ারা নদীর পানি। এতে করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে, খোয়াই নদীর পূর্ব ভাদৈ ও জালালাবাদ এলাকায় বাঁধ ধ্বসে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী, গত বৃহস্পতিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হয়। সকাল ৯ টায় জেলায় ৭৭ মি.লি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পাশাপাশি খোয়াই নদীর মাছুলিয়া পয়েন্টে ৪৩৫, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ৫৩৭ ও চুনারুঘাটের বাল্লা সীমান্তে ৯৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। একই সঙ্গে কুশিয়ারা নদীর বানিয়াচংয়ের মার্কুলী পয়েন্টে ১৫২ ও কালনী কুশিয়ারা নদীর আজমিরীগঞ্জ পয়েন্টে ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। গতকাল সরেজমিনে দেখা যায়

খোয়াই নদীর পানি প্রবল বেগে বৃদ্ধি পাচ্ছে নদীর মাছুলিয়া মশাজানসহ বিভিন্ন পয়েন্টে পানি বৃদ্ধি পায়।সন্ধ্যার মধ্যে পানি অনেকটাই বিপৎসীমার কাছাকাছি পৌচেছে এভাবে পানি বাড়তে থাকলে দু’ একদিনের মধ্যে খোয়াই নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হবে। এছাড়া নদীর পানি যত বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের আতঙ্ক বাড়ছে কারণ নদীর পানি বৃৃদ্ধি পেলেই বাধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করে। শহরতলির জালালাবাদ গ্রামের পাশে খোয়াই নদীর বাঁধের ভাঙন সৃষ্টি হলে  প্রবল বেগে হাওরে পানি প্রবেশ করে। এতে করে বন্যায় কবলিত হয় জেলার বিভিন্ন এলাকা।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, খোয়াই নদীর পানি অনেক বৃদ্ধি পাচ্ছে। আমরা নদীর বাঁধগুলো পর্যবেক্ষনে রেখেছি। ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ বাঁধগুলোতে মেরামতের কাজ চলছে। বাঁধ মেরামতে প্রায় ৩২ হাজার সিনথেটিক জিও ব্যাগ প্রস্তুত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়োজকরা আমাদের বাদ পড়া দেখতে চায়—ইরানের অধিনায়ক

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১০

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১২

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১৩

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১৫

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১৭

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৮

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৯

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০