শিক্ষামন্ত্রীর নির্দেশে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে কানাইঘাটের শাহীন – দৈনিক দেশেরকথা
arif khanh
৩ এপ্রিল ২০২৬, ৯:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষামন্ত্রীর নির্দেশে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে কানাইঘাটের শাহীন


শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেল সিলেটের কানাইঘাট উপজেলার শাহীন আহমেদ। এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়ে মানবিক বিভাগে থাকা শাহীনের রেজিস্ট্রেশন কার্ডে গড়মিল থাকায় পরীক্ষা দেওয়া অনিশ্চিত ছিল। পরে শিক্ষামন্ত্রীর নির্দেশে ও সিলেট শিক্ষাবোর্ডের সচিবের সহযোগিতায় বুধবার তার ফরম পূরণ ও রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়। যার কারণে সে আগামী ২১ এপ্রিলের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মানবিক বিভাগ থেকে সুযোগ পেয়েছে।

শাহীন কানাইঘাট উপজেলার ৪ নং সাতবাঁক ইউনিয়নের জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। সে ওই স্কুলের মানবিক বিভাগের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর। তিনি বলেন, যখনই শাহীন বিষয়টি শিক্ষামন্ত্রী বরাবর দরখাস্ত দেয়, সাথে সাথেই তিনি শাহীনের ফরম পূরণের যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ওই রাতেই নির্দেশ দেন৷ পরে আমি পরদিনই শাহীনকে ও তার স্কুলের শিক্ষককে ডেকে বোর্ডের টাকায় তার মানবিক বিভাগের ফরম পূরণ ও রেজিষ্ট্রেশন সম্পন্ন করি। যার কারণে সে আগামী এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করতে পারবে।

জানা যায়, শাহীন আহমেদ সিলেট শিক্ষাবোর্ডের অধীনে সিলেট জেলার কানাইঘাট উপজেলার জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের (১৩০৩৭০) একজন এসএসসি পরীক্ষার্থী। সে নবম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর মানবিক শাখায় ভর্তি হয় এবং নিয়মিত ক্লাস করে। এখন ২০২৬ সালে অনুষ্টিতব্য এসএসসি পরিক্ষায় বিদ্যালয় থেকে রেজিষ্ট্রেশন কার্ডে সাইন করার সময় সে মানবিক শাখায় তার নাম খুঁজে থাকার পর নাম খুঁজে পায় নাই। পরে সে সাথে সাথে বিদ্যালয়ের অফিস কর্তৃপক্ষকে অবগত করে। পরে দায়িত্বরত অফিস সহকরী তার নাম বিজ্ঞান বিভাগের পেজ থেকে খুঁজে বের করেন যে রেজিষ্ট্রেশন হয়েছে। পরে তার পরীক্ষা অনেকটা অনিশ্চিত হয়ে পড়ে।

পরে সে গত ২৯ মার্চ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা সচিব বরাবরে দরখাস্ত দেন। পরে সেটা শিক্ষামন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি সিলেট শিক্ষাবোর্ডকে বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। পরে সিলেট শিক্ষাবোর্ড থেকে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রিদওয়ানুল ইসলাম ও শিক্ষার্থী শাহীনকে বোর্ডে ডেকে তার ফরম ফিলাপ সম্পন্ন করা হয়। এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য বুধবার তার সকল কার্য সম্পন্ন হয়৷ যার কারণে আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শাহীনের আর কোনো বাঁধা থাকলো না।

এবিষয়ে এসএসসি পরীক্ষার্থী শাহীন আহমেদ বলেন, আমি আর্টসে ভর্তি ছিলাম। এখন রেজিষ্ট্রেশন কার্ডে স্বাক্ষর করতে গিয়ে দেখি আমি সাইন্সের। পরে আমার সামনে আর কোনো পথ খোলা না পেয়ে শিক্ষামন্ত্রী ও সচিব বরাবরে দরখাস্ত দেই। পরে স্যার তাৎক্ষণিক সিলেট শিক্ষাবোর্ডে জানিয়ে আমাকে আর্টসে পরীক্ষা দেওয়ার জন্য ফরম পূরণ করার সুযোগ দেন। আমি মাননীয় শিক্ষামন্ত্রী সহ সকলের কাছে কৃতজ্ঞ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়োজকরা আমাদের বাদ পড়া দেখতে চায়—ইরানের অধিনায়ক

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১০

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১২

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১৩

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১৫

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১৭

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৮

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৯

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০