শেখ হাসিনায় আস্থা লিফলেট বিতরণ উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার – দৈনিক দেশেরকথা
arif khanh
১৯ জুন ২০২৫, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনায় আস্থা লিফলেট বিতরণ উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

সদরপুর (ফরিদপুর)প্রতিনিধি : ফরিদপুর সদরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মিমকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ ই জুন মঙ্গলবার রাত ১১ টায় উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কৃত মশিউর রহমান মিম উপজেলার বাছের বেপারী ডাংগী গ্রামের মোন্নাফ বেপারীর ছেলে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান এ তথ্য তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিকোঠা বাজার থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মিমকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি নাজমুল আরও বলেন, মশিউর মিম সরকার পতনের পর থেকে এতদিন পলাতক ছিলেন, কিন্ত কিছুদিন যাবত সে এলাকায় এসে তার সংগঠন নেতাকর্মীদের নিয়ে দেশ ও সরকার বিরোধী কর্মকান্ড পরিচালনার পরিকল্পনা করে আসছিলো এই সংবাদের ভিত্তিতে তাকে গতকাল গ্রেফতার করি। গত ২ ফেব্রুয়ারি উপজেলার জয়বাংলা বাজার এলাকায় শেখ হাসিনায় আস্থা লিফলেট বিতরণ মামলায় মিমের পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এবং তাকে আমরা এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০