ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা-২০২৬’ উদ্বোধন – দৈনিক দেশেরকথা
মাসুদ রানা
১৯ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা-২০২৬’ উদ্বোধন

সহজ, দ্রুত ও হয়রানিযুক্ত মুক্ত ডিজিটাল ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয়ে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শুরু হয়েছে ‘ভূমি সেবা মেলা-২০২৬’।

সারা বাংলাদেশের ন্যায় ভেড়ামারা উপজেলাতেও ভার্চুয়াল মাধ্যমে এই মেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।

উপজেলা ভূমি অফিসের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল দশটার সময় উপজেলা হলরুমে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম এবং সদস্য সচিব মোঃ শাহাজান আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে সম্পূর্ণ আধুনিক ও জনবান্ধব করতে কাজ করে যাচ্ছে। এখন ঘরে বসেই নাগরিকেরা ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা পাচ্ছেন। এই মেলা সাধারণ মানুষকে ভূমির ডিজিটাল সেবাসমূহের সাথে আরও বেশি পরিচিত করাবে এবং যেকোনো জটিলতা নিরসনে তাৎক্ষণিক সমাধান দেবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মেলা প্রাঙ্গণে স্থাপিত স্টলগুলোতে প্রথম দিন থেকেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা-২০২৬’ উদ্বোধন

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টিউশন প্রোভাইডিং অ্যাসোসিয়েশনর সভাপতি শুভ সম্পাদক জিতু

ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের, কোন ইস্যুগুলোতে যুক্তরাষ্ট্র-ইরান বিরোধ

কার্ড থেকে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে নতুন নিরাপত্তা নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

আনসার-ভিডিপির মাধ্যমে প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী তারেক রহমান

গণমাধ্যম কমিশন হলে সরকার-মালিকপক্ষ কেউই সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী

বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সেতুমন্ত্রী

প্রচন্ড গরমে নাজিরপুরে বাড়ছে তালশাঁসের চাহিদা

বেনাপোলে ভারতীয় কার্গো রেলে ৩২০ বোতল মাদকের এস্কাফ সিরাপ মাদক।

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

১০

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব হলেন মিরানা মাহরুখ

১১

সুন্দরগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড দহবন্দসহ ছয় ইউনিয়ন, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা

১২

ফায়ার সার্ভিস আধুনিকায়নে বাড়বে জনবল ও নতুন স্টেশন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৩

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৩৭

১৪

আএাইয়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

১৫

গোবিপ্রবির একমাত্র লেকটি অযত্ন ও অবহেলায় দিন দিন পরিণত হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে।

১৬

গলাচিপায় ভূমি সেবা ২০২৬ শুভ উদ্বোধন ও সচেতনতামুলক র‍্যালী ও সভা অনুষ্ঠিত।

১৭

১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে: অর্থমন্ত্রী আমির খসরু

১৮

হাম রোগী বাড়ায় হাসপাতালগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের ৬ জরুরি নির্দেশনা

১৯

প্রবাসীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস কুয়েতের নারী সাংবাদিকের বর্ষসেরা সাহিত্য পুরস্কার গ্রহণ

২০