বউ বরণের দিনে শোকের মাতম, দাফনের অপেক্ষায় ৯ মরদেহ – দৈনিক দেশেরকথা
arif khanh
১৩ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বউ বরণের দিনে শোকের মাতম, দাফনের অপেক্ষায় ৯ মরদেহ

গ্রাম বাংলার চিরচেনা রীতি অনুযায়ী আজ নতুন পুত্রবধূকে ঘরে তোলার আনন্দে মুখর থাকার কথা ছিল বাগেরহাটের মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাকের বাড়ি। কিন্তু নির্মম সড়ক দুর্ঘটনা মুহূর্তেই সেই আনন্দ কেড়ে নিয়ে গেছে। উৎসবের প্রস্তুতির বদলে এখন বাড়ির সামনে সারি করে রাখা হয়েছে ৯টি মরদেহ, আর স্বজনেরা অপেক্ষা করছেন শেষ বিদায়ের জন্য।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে নববধূবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় মুহূর্তেই ভেঙে যায় দুটি পরিবারের স্বপ্ন। রাত ১০টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মাইক্রোবাসের চালকসহ দুই পরিবারের মোট ১৪ জন প্রাণ হারিয়েছেন।

গভীর রাতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর মধ্যে মোংলায় নেওয়া হয়েছে ৯টি মরদেহ, কয়রায় ৪টি এবং রামপালে পাঠানো হয়েছে মাইক্রোবাস চালকের মরদেহ। সব প্রস্তুতি শেষে এখন স্বজনেরা অপেক্ষা করছেন শেষ বিদায়ের মুহূর্তের জন্য।

নিহতদের মধ্যে রয়েছেন বর আহাদুর রহমান সাব্বির, কনে মারজিয়া আক্তার মিতু, কনের বোন লামিয়া, নানি আনোয়ারা বেগম, দাদি রাশিদা বেগম, বরের বাবা ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, আঞ্জুমান, পুতুল, ঐশী, গাড়িচালক নাঈম শেখ, শিশু ইরাম, সামিউল ও আলিফ।

নিহত বরের ভাই জনি শোকাহত কণ্ঠে বলেন, এক দুর্ঘটনায় তার সবকিছু শেষ হয়ে গেছে। পরিবারের স্ত্রী, সন্তান, ভাই-বোন—সবাইকে হারিয়ে তিনি এখন একা হয়ে গেছেন।

স্থানীয় বাসিন্দা মো. জাহিদুল ইসলাম জানান, নিহতদের গোসল সম্পন্ন করা হয়েছে। জুমার নামাজের পর তাদের দাফন সম্পন্ন করা হবে। জানাজায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শেখ ফরিদুল ইসলাম অংশ নেবেন বলে জানা গেছে।

এদিকে কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহমেদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়োজকরা আমাদের বাদ পড়া দেখতে চায়—ইরানের অধিনায়ক

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১০

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১২

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১৩

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১৫

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১৭

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৮

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৯

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০