নাটোরে বিএসটিআইয়ের মান সনদ ছাড়া মিষ্টি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা – দৈনিক দেশেরকথা
arif khanh
২২ জুন ২০২৫, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে বিএসটিআইয়ের মান সনদ ছাড়া মিষ্টি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নাটোর প্রতিনিধি : নাটোরে বিএসটিআইয়ের মান সনদ (সিএম লাইসেন্স) ছাড়াই মিষ্টি উৎপাদন ও বাজারজাত করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২২ জুন (রোববার) নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন এবং বিএসটিআই রাজশাহী অফিস এর যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন, বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অঃ দাঃ) জহুরা সিকদার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ না করে বিভিন্ন ধরণের সুইটমিট যেমন—চমচম, রসগোল্লা ও কালোজাম উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে নাটোর সদরের নিচাবাজার এলাকার শিলা মিষ্টি বাড়িকে ১০ হাজার টাকা এবং আলাইপুর এলাকার মৌচাক মিষ্টি ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও প্রতিষ্ঠানগুলোকে দ্রুত বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ করার জন্য পরামর্শ প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুজ্জামান।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন। জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০