ঝালকাঠি প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন: রাজাপুর-কাঁঠালিয়া আসনে বিএনপির যোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় গোলাম আজম সৈকত
ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতিসহ ১৬ সদস্যকে অব্যাহতি প্রদান।
সোমবার (১৩ জুন) ঝালকাঠি সদর হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাজমুল হাসান নাসিম, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান খান তাবু এবং ঝালকাঠি সদর হাসপাতালের আরএমও ডা. মেহেদী হাসান সানি।
কর্মসূচিতে বক্তারা বলেন, ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন