1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে জাবি শিক্ষার্থীর মাথাপিছু বরাদ্দ ২ লাখ ৬৮ হাজার টাকা ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক রাত ২টায় নেদারল্যান্ডস-জাপান মহারণ, এগিয়ে কারা? আগামীকাল থেকে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, অবকাঠামোগত সংকটে উদ্বিগ্ন চাষি-ব্যবসায়ীরা লাকসামে ডেন্টাল চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, তবু সিরিজ বাংলাদেশের ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওসি প্রত্যাহার গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম  বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ফিচার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫


ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে নতুন নতুন ফিচার যোগ করছে সিলিকন ভ্যালিভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এরই ধারাবাহিকতায় এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে এক অভিনব ফিচার—কভার ফটো সেট করার সুবিধা। এতদিন এই ফিচারটি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য সীমিত ছিল। তবে এখন থেকে সাধারণ ব্যবহারকারীরাও তাদের প্রোফাইলে কভার ফটো যোগ করতে পারবেন।

নতুন এই ফিচারটি বর্তমানে অ্যান্ড্রয়েড সংস্করণে পরীক্ষাধীন। ব্যবহারকারীরা প্রোফাইল সেটিংসে গিয়ে নিজেদের পছন্দমতো কভার ফটো নির্বাচন করতে পারবেন, যা তাদের প্রোফাইলকে আরও আকর্ষণীয় ও ব্যক্তিগতভাবে উপস্থাপন করবে।

এছাড়া হোয়াটসঅ্যাপ নতুন গোপনীয়তা নিয়ন্ত্রণ ব্যবস্থাও যুক্ত করছে, যার মাধ্যমে ব্যবহারকারী নির্ধারণ করতে পারবেন কারা তাদের কভার ফটো দেখতে পাবে। এই প্রাইভেসি সেটিংস প্রোফাইল ছবি ও স্ট্যাটাসের গোপনীয়তা নিয়ন্ত্রণের মতোই কাজ করবে। এতে থাকবে তিনটি বিকল্প:

  • Everyone: সবাই কভার ফটো দেখতে পারবে, এমনকি যারা কনট্যাক্টে নেই তারাও।
  • My Contacts: শুধুমাত্র সংরক্ষিত কনট্যাক্টলিস্টের ব্যক্তিরা দেখতে পারবেন।
  • Nobody: কেউ কভার ফটো দেখতে পারবে না।

হোয়াটসঅ্যাপ জানায়, ফিচারটি বর্তমানে ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিটা সংস্করণে চালু করা হবে। এরপর ধীরে ধীরে এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park