হবিগঞ্জ হাওর অঞ্চলে শ্রমিক সংকটে ব্যাহত বোরো ধান কাটা – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২ মে ২০২৩, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জ হাওর অঞ্চলে শ্রমিক সংকটে ব্যাহত বোরো ধান কাটা

ধান

হবিগঞ্জ প্রতিনিধি>হবিগঞ্জ জেলার হাওর গুলোতে এখন বোরো ধান কাটার ভর মৌসুম বৈশাখের শুরুতে ধান কাটা শুরু হলেও এখন বিস্তৃর্ণ হাওর জুড়ে দোল খাচ্ছে পাকা ধান। তবে শ্রমিক সংকটের কারণে ‘ব্যাহত’ হচ্ছে ধান কাটা। ফলে সময় মতো কৃষকের স্বপ্নের ধান গোলায় তোলা নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা। এছাড়াও নামে মাত্র যেসকল শ্রমিক ধান কাটছেন তারাও মুজুরি নিচ্ছেন অতিরিক্ত। যে কারণে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। যদিও হবিগঞ্জ জেলা প্রশাসন বলছে, হাওরে ধান কাটার শ্রমিকের কোন সংকট নেই। যদি এমন কোন কৃষক থাকেন শ্রমিক পাচ্ছেন না তা হলে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়। হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যমতে, এবার জেলায় ১ লাখ ২২ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে বানিয়াচং উপজেলায়।

একই সাথে জেলার ভাটি অঞ্চল হিসেবেখ্যাত আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলায়ও ব্যাপক বোরো ধানের আবাদ হয়েছে। ব্রি-২৮ ও ব্রি-২৯ জাতের ধান চিটায় নষ্ট হয়ে গেলেও জেলায় অন্যান্য জাতের ধানের বাম্পার ফল হয়েছে। তবে এবার সেই ধান গোলায় তোলা নিয়ে সংশয় দেখা দিয়েছে শ্রমিকের মধ্যে। জেলার বাহির থেকে পর্যাপ্ত পরিমান শ্রমিক না আসায় এই সংকট আরো বৃদ্ধি পেয়েছে। আর যে সকল দেশীয় শ্রমিক ধান কাটছেন তারাও নিচ্ছেন অতিরিক্ত মুজুরি। সরেজমিনে বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের হাওর ঘুরে দেখা যায়, বিস্তৃর্ণ মাঠ জুড়ে এখন দোল খাচ্ছে কৃষকের স্বপ্নের সোনালী ধান। অধিকাংশ জমিতে ধান পেকে গেলেও শ্রমিক সংকটের কারণে কাটতে পারছেন না কৃষকেরা। আবার যেসকল জমিতে ধান কাটা হচ্ছে সেইসকল জমিতেও নেই পর্যাপ্ত পরিমান শ্রমিক। ফলে সময় মতো ধান গোলায় তোলা নিয়ে এক ধরণের শঙ্কা কাজ করছে কৃষকদের মাঝে। কৃষকরা বলছেন।

এবার আগাম বন্যায় ধান তলিয়ে যাওয়ার শঙ্কা না থাকলেও ঝড়ো হাওয়ার সাথে যদি শিলাবৃষ্টি হয় তা হলে ধানের বড় ধরণের ক্ষতি হতে পারে। আর এতে জমির পাকা ধান ঝড়ে পড়ার সম্ভাবনা থাকে। এছাড়াও যেসকল কৃষক ধান কেটে বাড়ি নিয়ে গেছেন তাদেরকে আনন্দের সাথে বৈশাখী কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে।

কৃষক আব্দুল হান্নান বলেন, আরো এক সপ্তাহ আগেই আমার জমির ধান পেকে গেছে। কিন্তু শ্রমিক না পাওয়ায় ধান কাটতে পারছি না। প্রতিদিনই শ্রমিকদের কাছে ধান কাটার জন্য আসা যাওয়া করছি। কিন্তু তাদের সিরিয়ালই পাচ্ছি না। তিনি বলেন, জেলার বাহির থেকে এবার পর্যাপ্ত পরিমান শ্রমিক আমাদের এলাকায় আসেনি। যে কারণে এই সংকট বেড়েছে। এখন জমিতে পাকা ধান গোলায় তোলা নিয়ে আমি সংশয়ে আছি। কৃষক ছানাউর রহমান বলেন, একদিকে ব্রি-২৮ জাতের ধান জমিতেই নষ্ট হয়ে গেছে অন্যদিকে অন্যজাতের ধান পেকে গেলেও কাটার জন্য শ্রমিক পাচ্ছি না।

১ মন ধান দিয়েও এখন একজন শ্রমিক পাওয়া যাচ্ছে না এছাড়াও প্রতি ক্ষের জমি নগদ ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা দিয়ে কাটতে হচ্ছে আমাদের। শাহ রামিম বলেন, উচু স্থানের জমিগুলোতে হারভেস্টারের মাধ্যমে ধান কাটা গেলেও নিচু এলাকার জমির ধান শ্রমিক দিয়ে কাটতে হচ্ছে। কিন্তু শ্রমিকরা আমাদের কাছ থেকে অতিরিক্ত মুজুরি নিচ্ছেন। শ্রমিক সংকট থাকায় আমাদের বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে ধান কাটাতে হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, হাওরে শ্রমিকের কোন সংকট নেই। তবে কিছুটা মজিুরি হয়তো বেড়েছে। যদি সেরকম কিছু থাকে তা হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে সহযোগীতা করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়োজকরা আমাদের বাদ পড়া দেখতে চায়—ইরানের অধিনায়ক

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১০

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১২

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১৩

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১৫

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১৭

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৮

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৯

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০