রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা, বিএনপির ধাওয়ায় পিছু হটল – দৈনিক দেশেরকথা
arif khanh
২০ জুলাই ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা, বিএনপির ধাওয়ায় পিছু হটল

সংবাদ প্রতিবেদন:ঢাকা-শরীয়তপুর সড়কের নড়িয়া উপজেলার নশাসন মাঝিরহাট এলাকায় শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ২০ থেকে ২৫ জনের একটি দল গাছ, পাটকাঠি ও টায়ারে আগুন ধরিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে নানা স্লোগান দেয় এবং হরতাল সফল করার আহ্বান জানায়।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, অবরোধের খবর পেয়ে তারা ওই দলটিকে ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেন এবং যান চলাচল স্বাভাবিক করেন। ঘটনার ভিডিও শরীয়তপুর জেলা ছাত্রলীগ ও ‘বাংলাদেশ স্টুডেন্টস লীগ’ নামক ভেরিফায়েড একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়।

বিএনপি নেতারা জানান, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নিষিদ্ধ ছাত্রলীগ মাঝে মাঝে মশাল মিছিল, পোস্টারিং ও গোপন বিক্ষোভ করে আসছে। এবারও সেই ধারাবাহিকতায় তারা হঠাৎ করে রাতের আঁধারে এ ধরনের সড়ক অবরোধে নামে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে ১০-১২টি মোটরসাইকেলে একটি দল মহড়া দেয় এবং শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ ও ছাত্রলীগকে সমর্থন করে স্লোগান দেয়। এতে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। এরপর বিএনপির নেতা-কর্মীরা দ্রুত সেখানে গিয়ে ধাওয়া দিয়ে গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

প্রত্যক্ষদর্শী বাদশা হাওলাদার জানান, রাত ১১টা ৪৫ মিনিটে গাড়ি নিয়ে ওই এলাকা অতিক্রমের সময় আগুন জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধ করতে দেখেন। তাকে সরে যেতে ভয় দেখানো হয়। পরে তিনি পুলিশকে ফোন করে অবহিত করেন।

নশাসন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান হাওলাদার বলেন, ‘‘রাতের আঁধারে একটি দুর্বৃত্ত চক্র সড়ক অবরোধের চেষ্টা করেছিল। আমরা তা প্রতিহত করেছি।’’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, ‘‘নিষিদ্ধ একটি সংগঠনের পলাতক নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। প্রশাসনের কার্যকর ব্যবস্থা না থাকায় তারা সাহস পাচ্ছে।’’

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, ‘‘নিষিদ্ধ একটি সংগঠনের পক্ষে স্লোগান দিয়ে কিছু লোক সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। স্থানীয়রা তাদের ধাওয়া দিয়েছে। আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অভিযুক্তদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০