1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ধানমন্ডি ৩২ থেকে সন্দেহভাজন কিশোর ও যুবক আটক – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি জাবিস্হ ফরিদপুর জেলা ছাত্রকল‍্যান সমিতির নতুন সভাপতি তাশদীদ, সম্পাদক তাহমিদ ৫ জেলায় বজ্রাঘাতে নিহত ১১ সিরাজগঞ্জে দুধের কারখানার বায়োগ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ সুন্দরগঞ্জে পেট্রোল মজুদের অভিযোগে দপ্তরি কাম নৈশপ্রহরী গ্রেফতার

ধানমন্ডি ৩২ থেকে সন্দেহভাজন কিশোর ও যুবক আটক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
ধানমন্ডি ৩২ থেকে সন্দেহভাজন কিশোর ও যুবক আটক


রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে এক কিশোর ও এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এক কিশোরকে এবং দুপুর ১টার দিকে এক যুবককে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।

পুলিশের তথ্যমতে, আটক কিশোরের বয়স ১৪ বছর এবং সে ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা। অপর যুবকের বয়স ২২ বছর। ঘটনাস্থলে উপস্থিতরা জানান, কিশোরটির পরনে ছিল প্যান্ট, কোট ও টাই, আর হাতে ছিল একটি ব্যাগ। আটক করার পর তাকে পুলিশের ভ্যানে তুলে নেওয়া হয়।

এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, কিশোরটির আচরণ ছিল সন্দেহজনক। জিজ্ঞাসাবাদের সময় সে নিজেকে কখনও শিক্ষার্থী, কখনও ছাত্রদলের, আবার কখনও ছাত্রশিবিরের কর্মী হিসেবে পরিচয় দিচ্ছিল। তার ব্যাগে পাওয়া কাগজপত্র ও অন্যান্য আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park