বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় ঢাকা কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আটক – দৈনিক দেশেরকথা
arif khanh
১৯ মে ২০২৫, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় ঢাকা কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আটক

শার্শা উপজেলা  প্রতিনিধি : চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় ঢাকা কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদ (৪২) কে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। তার পাসপোর্ট নম্বর-AO, 3566539।

সোমবার (১৯ মে) বেলা ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে চিকিৎসা সংক্রান্ত কাজে ভারত গমনের উদ্দেশ্যে ইমিগ্রেশনে আগমন করলে উক্ত ব্যক্তির পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরবর্তীতে, তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। গোবিন্দগঞ্জ থানার মামলা নং-৯/৪০৭,তারিখ ০৭/১১/২৪ইং, ধারা ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩৮০, ৪২৭,৪৩৬,৫০০,৫০৬,১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০ তৎসহ 3/3A/4 The Explosive Substances Act, 1908।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, সকালে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দিলে অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়। এবং আইনি প্রক্রিয়া শেষে আটক জামিল আহম্মেদকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এ দিকে ভারত অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হওয়ায় সীমান্ত পথে অনেকেই পালাচ্ছেন ওপারে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এদের কেউ কেউ ধরা পড়লেও অধিকাংশই বিভিন্ন কৌশল অবলম্বন করে পাড়ি জমাচ্ছেন ভারতে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০