বিদেশ থেকে গরুর মাংস আমদানির খবর মিথ্যা: প্রাণিসম্পদ মন্ত্রণালয় – দৈনিক দেশেরকথা
arif khanh
২৬ অগাস্ট ২০২৫, ৩:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশ থেকে গরুর মাংস আমদানির খবর মিথ্যা: প্রাণিসম্পদ মন্ত্রণালয়

বিদেশ থেকে গরুর মাংস আমদানির বিষয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় স্পষ্ট জানায়, সরকার ব্রাজিলসহ কোনো দেশ থেকে গরুর মাংস আমদানির সিদ্ধান্ত নেয়নি। ‘ব্রাজিল বাংলাদেশকে কেজি প্রতি ১২০ টাকায় মাংস সরবরাহ করবে’—এ ধরনের তথ্য সম্পূর্ণ গুজব ও বিভ্রান্তিকর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বর্তমানে মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি এবং ৬ লাখ মৌসুমি খামারি কোরবানির ঈদসহ মৌসুমে স্থানীয়ভাবে গবাদিপশুর চাহিদা পূরণে সক্ষম। প্রাণিসম্পদ খাত শুধু মাংস উৎপাদনেই সীমাবদ্ধ নয়; নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান, দারিদ্র্য নিরসন এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্ত্রণালয় আরও জানায়, দেশে এখনো আন্তর্জাতিক মানসম্পন্ন হিমায়িত মাংস সংরক্ষণ ও পরিবহন অবকাঠামো পুরোপুরি গড়ে ওঠেনি। ফলে বিদেশ থেকে মাংস আমদানির ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্যে ঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে বিদেশি মাংসের মাধ্যমে ক্ষুরারোগ, ল্যাম্পি স্কিন ডিজিজ বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার মতো রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

বর্তমানে স্থানীয় খামারিদের প্রশিক্ষণ, উৎপাদন উপকরণ বিতরণ, বাজার সংযোগ ও জাত উন্নয়ন কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি রোগমুক্ত অঞ্চল তৈরির মাধ্যমে ভবিষ্যতে মাংস রপ্তানির লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয় জনগণকে বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়ে বলেছে, দেশীয় খামারিদের স্বার্থরক্ষা এবং জনগণকে নিরাপদ ও মানসম্মত মাংস সরবরাহে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি শুরু

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জে জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক মোতালেব, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান, মধ্যস্থতায় পাকিস্তান

মিরপুর ও রমনা থানার হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর

দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭০৮

জাবি ৪৩ ব্যাচের ‘১ যুগ পূর্তি উৎসব’ উদযাপন

অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে ২ ঘণ্টা কর্মবিরতি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউন

১০ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই

১০

উলিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন 

১১

আত্রাইয়ে ২২২ পিচ অ্যাম্পুল ও হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

উপজেলা ও পৌরসভায় ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির, সময়রেখা প্রকাশে সরকারের প্রতি আহ্বান

১৩

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরামে যোগ দিতে রাতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

১৪

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ

১৫

সৌদি আরবে সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদের মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১৬

চাষাড়ায় ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণা, আটক ২

১৭

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়

১৮

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

১৯

ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’ দাবি পুতিনের, জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগ্রহও প্রকাশ

২০