প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট মাসাতো কান্দা। সোমবার (২৫ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেয়। এ সময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয় গুরুত্ব পায়।
অর্থমন্ত্রী বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মন্তব্য করুন