এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে কাল – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১৪ সেপ্টেম্বর ২০২২, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে কাল

আগামীকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। এবছর পরীক্ষায় ৪ হাজার ৬ শত ৪৮ জন পরীক্ষার্থী অংশ নেবে।এবছর যানজটের কথা বিবেচনা করে সকাল ১০টার পরিবর্তে এবার বেলা ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত এবং পরীক্ষার সময় ৩ ঘণ্টা থেকে কমিয়ে ২ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে এবার এসএসসি পরীক্ষায়।

এর মধ্যে প্রশ্নপত্রের এমসিকিউ অংশের জন্য ২০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট নির্ধারিত থাকবে।

এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে আইনশৃংখলা রক্ষা ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তত রয়েছে আইনশৃংখলা বাহিনী, পাশাপাশি মাঠে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রতিটি কেন্দ্রে আইনশৃংখলা বাহিনীর লোক থাকবে বলে জানিয়েছে সংশ্লিস্ট কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষাকে কেন্দ্র করে এরইমধ্যে সব ধরনের পস্ততি সম্পন্ন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবধরণের সহযোহিতাও পাচ্ছি।

যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে। যানজটের কথা বিবেচনা করে এ বছর সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় পরীা অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে ২১ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত (মোট ২১ দিন) দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এবার বিকেলে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শিার্থীদের পরীক্ষাকেন্দ্রে যেতে বলা হয়েছে।

এবছর কমেছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা
তথ্য বলছে- ২০২১ সালের তুলনায় ২০২২ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে, তবে বেড়েছে কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা।

গত সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী জানান, এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। গতবছর পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। সে হিসেবে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে মোট পরীক্ষার্থী কমেছে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন। এবার মোট কেন্দ্র ৩ হাজার ৭৯০টি। গত বছর ছিল ৩ হাজার ৬৭৯টি।

সে হিসেবে মোট কেন্দ্র বেড়েছে ১১১টি। এ বছর মোট প্রতিষ্ঠান ২৯ হাজার ৫৯১টি। গত বছর ছিল ২৯ হাজার ৩৫টি। সে হিসেবে মোট প্রতিষ্ঠান ৫৫৬টি বেড়েছে বলে জানান তিনি।

পরীক্ষার্থী কমার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের প্রত্যেক পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী একটা বড় সংখ্যায় থাকে। গত বছর আমরা সংক্ষিপ্ত সিলেবাসে মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা নিয়েছি।

তাতে পাসের হারও অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি ছিল। সে কারণে এবার অনিয়মিত শিক্ষার্থীর সংখ্যা একেবারেই কম। এজন্য মোট পরীার্থীর সংখ্যা কমেছে।

এবছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন। মোট কেন্দ্র ২ হাজার ২৪৭টি। মোট প্রতিষ্ঠান ১৭ হাজার ৬৮০টি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন।মোট কেন্দ্র ৭১৫টি।

মোট প্রতিষ্ঠান ৯ হাজার ৯৩টি। কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন। মোট কেন্দ্র ৮২৮টি। মোট প্রতিষ্ঠান ২ হাজার ৮১৮ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১০

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১১

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১২

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১৩

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১৫

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৬

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৭

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৯

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

২০